Broadcast India News.

Broadcast India News.

2nd May, 2026

তীব্র বিস্ফোরণ সেনা ঘাঁটিতে হামলা ইজরায়েলের…

শুরু হয়েছে যুদ্ধ যুদ্ধ খেলা। কখনো রাশিয়া তো কখনো সিরিয়া । একটা যুদ্ধ শেষ হতে না হতেই শুরু হচ্ছে আর একটা যুদ্ধ। এবার তেমনই একটি ঘটনার সাক্ষী থাকলো সিরিয়ার রাজধানী দামাস্কাস ।বুধবার সিরিয়ার রাজধানী দামাস্কাসে সেনাবাহিনীর সদর দফতরে বিমান হামলা চালালো ইজরায়েল । সূত্রের খবর এই হামলার ফলে এখনও পর্যন্ত প্রায় ২৫০ জন নিহত হয়েছেন এবং দুজন আহত হয়েছেন।


এর আগে সুয়েইদা প্রদেশ ও দামাস্কাসে এপ্রিল-মে মাসে দ্রুজ যোদ্ধাদের সঙ্গে সরকারি বাহিনী সরাসরি সংঘর্ষে জড়ালে সেই সংঘর্ষের ফলে শতাধিক মানুষ নিহত হন। তার পর এটি হল সিরিয়ায় সবচেয়ে ভয়ংকর ঘটনা। সূত্রের খবর এই যুদ্ধের পরেই ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ বলেন, সুয়েইদায় দ্রুজ জনগোষ্ঠীকে সবার আগে ছেড়ে দিক সিরিয়া। তিনি সিরিয়ার সরকারি বাহিনীকে হুঁশিয়ারি দেন, ইজরায়েলের বার্তায় কান না দেওয়া হলে সামরিক জবাব আরও জোরালো ভয়ংকর হবে যেটা কারোর পক্ষে ভালো হবে না । সতর্ক করার পরই ইজরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা দামাস্কাসে সিরীয় সেনাবাহিনীর সদর দফতরের প্রবেশপথে হামলা চালিয়েছে। ভবিষ্যতে আরো হামলা হতে পারে বলে সতর্কবার্তাও দেয়া হয়েছে বলে এমনটাই জানা গেছে সূত্রের তরফ থেকে।