Broadcast India News.

Broadcast India News.

2nd September, 2026

শ্যুটিঙে চোট পেলেন শাহরুখ ! চিকিত্‍সার জন্য দেশ ছাড়লেন অভিনেতা

শ্যুটিঙে চোট পেলেন শাহরুখ ! চিকিত্‍সার  জন্য দেশ ছাড়লেন অভিনেতা

শাহরুখ খান ! ৮ থেকে ৮০ প্রতিটি মানুষের কাছে খুবই প্রিয় । তার অভিনয় মুগ্ধ করে সমস্ত মানুষকে । ইতিমধ্যে ব্যস্ত তার নতুন ছবির শুটিং নিয়ে । আর সেই শুটিংয়ের মাঝেই ঘটে গেল বড় দুর্ঘটনা ।কিং-এর শ্যুটিং সেটেই দুর্ঘটনায় আহত মেগাস্টার।

সূত্রের খবর , শ্যুটিংয়ের মাঝে অ্যাকশন সিন করতে গিয়ে এতটাই আহত হয়েছেন যে, আগামী এক মাস তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তার।
ইতিমধ্যে জরুরি চিকিৎসার জন্য আমেরিকা পাড়ি দিয়েছেন কিং খান । জানা গেছে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে, তারপরেই তিনি পূর্ণ উদ্যমে সেটে ফিরে আবার শুটিংয়ের কাজ করবেন ।

উল্লেখ্য ,সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই কিং ছবিতে প্রথমবার বাবা মেয়ে একসঙ্গে অভিনয় করতে চলেছেন । শাহরুখ এবং সুহানা খান ছাড়া এই ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি এবং জ্যাকি শ্রফ।

তারা অনুরাগীদের ঠাকুরের কাছে একটাই প্রার্থনা তাদের হিরোর শাহরুখ খান যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ।