Broadcast India News.

Broadcast India News.

2nd May, 2026

ফের বিয়ের পিড়িতে সানিয়া মির্জা হবু বর টলিউড স্টার!

ফের বিয়ের পিড়িতে সানিয়া মির্জা হবু বর টলিউড স্টার!

২০০৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত সানিয়া টেনিস কোর্টে দাপিয়ে খেলেছেন।সেই সময় তার সৌন্দর্যের পাগল ছিলেন অনেক অনুরাগী ।তার অনুরাগীদের মনে ব্যথা দিয়ে পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেছিলেন তিনি ।তবে সেই বিয়ে বেশিদিন টেকনিক । পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের পর, বর্তমানে সানিয়া তাঁর ছেলেকে নিয়ে দুবাইতে থাকেন। তাঁদের বিবাহবিচ্ছেদের পর শোয়েব আবার বিয়েও করলেও সানিয়া এতদিন ছেলেকে নিয়েই ছিলেন। এবার শোনা যাচ্ছে, সানিয়া নাকি আবার বিয়ে করতে চলেছেন!

 

২০১০ সালে সানিয়ার সঙ্গে বিয়ে হয় শোয়েব মালিকের। ২০১৮ সালে সানিয়া-শোয়েবের ঘর আসে ছেলে ইজহান। কিন্তু তার পর তাঁদের সম্পর্ক ভেঙে যায়। সূত্রের খবর, আবার নতুন সম্পর্কে জড়িয়েছেন সুন্দরী ।টলিউডের জনপ্রিয় এক নায়কের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সানিয়া। জানা যাচ্ছে, সেই টলিউড তারকাকে ডেটিং করছেন টেনিস সুন্দরী। তবে এখনও হবু বরের ব্যাপারে একটি কথাও বলেননি ভারতীয় টেনিস সুন্দরী। এমন কি জানা যায়নি পাত্রের নাম-পরিচয় । তবে এর আগেও তার বিয়ে নিয়ে নানান গুঞ্জন উঠেছিল। এখন দেখার এটা ফের একটা গুঞ্জন নাকি সত্যি বিয়ে করতে চলেছেন টেনিস সুন্দরী ।