Broadcast India News.

Broadcast India News.

19th February, 2026

নবান্ন অভিযানে জখম অভয়ার মা! কি বলছেন চিকিৎসকরা ?

নবান্ন অভিযানে জখম অভয়ার মা! কি বলছেন চিকিৎসকরা ?

গত শনিবার ৯ ই আগস্ট নবান্ন অভিযানে গিয়ে পুলিশের হাতে জখম হয়েছেন আরজি কর এর মৃত চিকিৎসকের মা । তাকে বাইপাসের ধারের এক হাসপাতালে ভর্তি করা হয় ।

হাসপাতাল সূত্রে জানা গেছে,অভয়ার মায়ের শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল । শনিবার রাতে কোনও সমস্যা হয়নি, মাথাব্যথা বা ঝিমুনির লক্ষণও ছিলনা । শরীরের সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে। এমনকি তাকে যে জরুরী বিভাগে রাখা হয়েছে সেখানে নার্সদের তত্ত্বাবধানে তিনি হাঁটাচলা করেছেন।

জরুরি বিভাগ ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা রবিবারও সমস্ত পরীক্ষা করে জানিয়েছেন— নতুন করে কোনও সমস্যা নেই। তাকে বাড়িতে গিয়ে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য শনিবার, আরজি কর কাণ্ডের এক বছরের মাথায় মেয়ের ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন নিহত চিকিৎসকের মা-বাবা। সেই অভিযানে তাদের সঙ্গে শুভেন্দু অধিকারী ছাড়াও বিজেপির অনেক নেতারাও ছিলেন। সেই নবান্ন অভিযানে পার্কস্ট্রিটে ধরনায় বসে ছিলেন শুভেন্দু অধিকারী । সেই সময় বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনায় নির্যাতিতার মায়ের কপাল ও পিঠে আঘাত লাগে বলে অভিযোগ ওঠে । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন , পুলিশ ইচ্ছা করে ওই মহিলাকে মারধর করেছে ।