Broadcast India News.

Broadcast India News.

1st July, 2026

সাত সকালে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সাত সকালে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সামনেই বিধানসভা ভোট। হাতে গোনা আর কয়েকটা মাস বাকি। ইতিমধ্যে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বিভিন্ন দলের মধ্যে ।বিধানসভা ভোটের আগেই আজ সোমবার সাত সকালে কলকাতা হাইকোর্টে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সকাল ১১ টা নাগাদ হঠাৎই তিনি আদালতে গিয়ে উপস্থিত হলে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুরু হয় নানান জল্পনা । পরে জানা যায় ডায়মন্ড হারবারে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ইলেকশন পিটিশনের পাল্টা হলফনামা জমা দিতে এসেছিলেন অভিষেক।ওই মামলায় নিজের বক্তব্য জানানোর জন্য আগেই সময় চেয়েছিলেন অভিষেকের আইনজীবী।

উল্লেখ্য ,২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে প্রায় ৭ লক্ষ ১১ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন অভিষেক। ১০ লক্ষ ৪৮ হাজার ২৩০ টি ভোট পেয়েছিলেন তিনি, সেই সময় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির অভিজিৎ দাস। তিনি ৩ লক্ষ ৩৭ হাজার ৩০০ টি ভোট পান । তারপরেই নির্বাচনী ফল নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস।তিনি অভিযোগ করেন, “ভোটের নামে ডায়মন্ড হারবারে প্রহসন হয়েছে।”

সূত্রের খবর, বিজেপি প্রার্থীর করা মামলার অভিযোগের প্রত্যুত্তর দিতে সোমবার হাইকোর্টে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকালে সশরীরে হাইকোর্টে এসে প্রত্যুত্তর দাখিল করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এবার ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে এই ইস্যুটি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে ।

কিছুদিন আগেই বিজেপি নেতা অনুরাগ ঠাকুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই জয় নিয়ে অভিযোগ তুলেছিলেন। অনুরাগ ঠাকুরের পর শুভেন্দু অধিকারী একই ইস্যুতে সোচ্চার হয়েছিল ।

এবার তারই আইনগত ভাবে বিরোধী দলের প্রার্থীদের জোরালো জবাব দিতে তৈরি হয়ে আদালতে হাজির হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।