Broadcast India News.

Broadcast India News.

8th May, 2026

২৬ এর ভোটের আগেই ভোটের তালিকা নিয়ে নেতাদের সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

২৬ এর ভোটের আগেই ভোটের তালিকা নিয়ে নেতাদের সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

হাতে গোনা আর মাত্র কয়েকটা মাস তারপরেই ২৬ শের বিধানসভা ভোট ।বিধানসভা ভোট নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন দলের মধ্যে শুরু হয়ে গেছে নানান প্রস্তুতি ।এবার ২৬শের ভোটকে সামনে রেখে ভোটের আগে ভোটের তালিকা নিয়ে বৈঠক করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

সূত্রের খবর আগামী ৮ই অগাস্ট জেলা সভাপতি, কোর কমিটির সদস্য-সহ তৃণমূলের সমস্ত পদাধিকারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকবেন সাংসদ ও বিধায়করাও।


বছর ঘুরলেই বিধানসভা ভোট। হাতে আর বেশি সময় নেই । ইতিমধ্যেই ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে অনেকের নাম ।এবার রাজ্যজুড়ে 'ভুতুড়ে' ভোটার ধরতে ময়দানে নেমে পড়লেন তৃণমূল নেতাকর্মীরা।

উল্লেখ্য ,এর আগে গত ২৮ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভোটার তালিকা নিয়ে মুখ খুলে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বলেছিলেন, ''বাংলার লোক যাতে ভোট দিতে না পারে, তাই বাইরের লোকের নাম ঢোকাচ্ছে"।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর মার্চ মাসে দলের সমস্ত পদাধিকারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কি করে ''ভুতুড়ে ভোটার'' ধরা যায় তার পদ্ধতি ।

মার্চ মাসের পরে অগাস্ট মাস । ফের চার মাস পর ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।যার দিন ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে । কিন্তু কী নিয়ে আলোচনা হবে, তা অবশ্য এখনো পর্যন্ত তৃণমূলের তরফ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি । তবে মনে করা হচ্ছে যেহেতু সামনেই বিধানসভা ভোট তাই ভোটার তালিকা সংক্রান্ত কাজ এর অগ্রগতি নিয়ে আলোচনা হতে চলেছে ৮ ই আগস্ট এর বৈঠকে।