Broadcast India News.

Broadcast India News.

9th March, 2026

সংসদে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে, সরব হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সংসদে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে, সরব হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

আজ সোমবার থেকে সংসদে শুরু অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা। যা নিয়ে ইতিমধ্যে প্রস্তুত হয়ে রয়েছে শাসক-বিরোধী দু’পক্ষই । সংসদ কক্ষে ওই আলোচনায় বক্তব্য রাখার কথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের। থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ।

অন‍্যদিকে বিরোধী দল হিসেবে লোকসভায় কংগ্রেসের হয়ে রাহুল গান্ধি, সমাজবাদী পার্টির হয়ে অখিলেশ যাদব এবং তৃণমূল কংগ্রেসের হয়ে অভিষেক বন্দোপাধ্যায়েরও এই ইস্যু নিয়ে বক্তব‍্য রাখার সম্ভাবনা আছে বলে জানা গেছে সূত্রের তরফ থেকে ।অভিষেক বন্দোপাধ্যায় বাংলাতে বক্তৃতা দেবেন বলে জানা গেছে ।

তবে অধিবেশন শুরুর আগেই বিরোধী দলের সাংসদদের দাবি, ''অপারেশন সিঁদুর’ নিয়ে চর্চার সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যেন সংসদে উপস্থিত থাকেন।"


সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, ''প্রত্যেক দল এই মর্মে কেন্দ্রকে সমর্থন করেছিল। তাই আমরাও চাই আলোচনার সময়ে প্রধানমন্ত্রী যেন সংসদে উপস্থিত থাকেন।"

কংগ্রেস সংসদীয় দলের নেতা গৌরব গগৈ বলেন, ''বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠক নিয়ে কংগ্রেস সন্তুষ্ট নন। অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না সরকার। কোনও আশ্বাসই দেওয়া হয়নি কেন্দ্রের তরফে।"

উল্লেখ্য ,গত সপ্তাহে SIR ইস‍্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল সংসদের দুই কক্ষই। তবে আজ ' অপারেশন সিঁদুর 'ইস্যু নিয়ে শাসক-বিরোধী দুই পক্ষের উপস্থিতিতে আলোচনা কতটা মসৃণ হয় সেটাই এখন ।