Broadcast India News.

Broadcast India News.

19th February, 2026

ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া নিয়ে কমিশনকে হুঁশিয়ারি অভিষেকের ।

ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া নিয়ে কমিশনকে হুঁশিয়ারি অভিষেকের ।

SIR-এর নামে দিনের পর দিন ভোটার লিস্ট থেকে নাম বাদ যাচ্ছে অসংখ্য মানুষের। তা নিয়ে নির্বাচন কমিশনকে ঘেরাও করার হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

গত বৃহস্পতিবার রাহুল গান্ধীর বাড়িতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক শেষে তিনি বলেন, ''SIR নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন বিজেপির কথা এবং বিজেপির ইশারায় কাজ করছে। প্রত্যেকটা রাজনৈতিক দল তার সমালোচনা করেছে। কীভাবে ওরা ভোটে কারচুপি করেছে, বিস্তারিত আলোচনা হয়েছে''।

অভিষেক জানান, ''রাহুল নিজে প্রত্যেকটা পার্টির সবাইকে বলেছে। বিজেপি যেভাবে বাংলাতেও এই SIR করতে চায়, এক-দু'মাসে দু বছরের কাজ শেষ করা এবং সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায় বিশেষ করে গরিব মানুষ তাদের নাম সবার আগে বাদ যাবে। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। এমন কি বিহারেও ৬৫ লক্ষ লোকের নাম তাড়াহুড়ো করতে গিয়ে লিস্ট থেকে বাদ গিয়েছে। আমরা কংগ্রেসকে কর্নাটকে মহাদেবপুরায় সেখানে তাদের সরকার, যারা বিএলও, বিআরও ছিল এবং বিএও ছিল, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছি। দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে বলেছি। এবং তার সাথে সাথে তৎকালীন মুখ্য নির্বাচনী অধিকারী রাজীব কুমারের বিরুদ্ধে প্রয়োজনে আন্দোলনে নামতে বলেছি। অনেক আসন রয়েছে যেমন বাংলাতেও বালুরঘাট, বিষ্ণুপুর, পুরুলিয়া, ১৫-২০ হাজারের কম ব্যবধানে বিজেপি জিতেছে''।

অভিষেক স্পষ্ট ভাবে জানান , ''আমরা চাই হাউজ চলুক। কিন্তু এই যে বাঙ্গালিদের প্রতি অপমান, বাংলাকে বাংলাদেশি ভাষা বলে আখ্যায়িত করা এবং ইচ্ছাকৃতভাবে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্য গুলিতে বাঙালিদের ওপর অত্যাচার করা আক্রমণ করা। আপনি এর বিরুদ্ধে ডিসকাশন দিন। আমরা আমাদের অবস্থান জানিয়ে এসেছি, তিনি কীভাবে হাউজ চালাবেন বলতে পারবেন। তবে আমরা চাই হাউস চলুক। কেন্দ্রীয় সরকারের নিশ্চয়ই লুকাবার কিছু আছে তাই তারা ভয় পাচ্ছে আলোচনা চাইছে না''।