Broadcast India News.

Broadcast India News.

2nd July, 2026

দুর্ঘটনার শিকার রাজধানী এক্সপ্রেসে! আটক এক কিশোর।

দুর্ঘটনার শিকার রাজধানী এক্সপ্রেসে! আটক এক কিশোর।

২০২৫ সাল পড়ার সাথে সাথে ট্রেনে যেন একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। এবার একটুর জন্য রেহাই পেল রাজধানী এক্সপ্রেস ।

চলন্ত রাজধানী এক্সপ্রেস ট্রেনকে লক্ষ্য করে ঢিল ছোঁড়ার অভিযোগ উঠলো ধূপগুড়ির খলইগ্রাম সংলগ্ন এলাকায় ।বৃহস্পতিবার ঘটনাটি ঘটে গৌহাটিগামী ১৪২৪ রাজধানী এক্সপ্রেসে।সূত্রের খবর কয়েকজন কিশোর ট্রেন লক্ষ্য করে ঢিল ছোড়ে। এর জেরে ট্রেনের একটি জানালার কাঁচ ভেঙে যায়। তবে কেউ আহত হয়নি ।এই ঘটনার সঙ্গে যুক্ত সাত জন কিশোরকে শনাক্ত করা হয়।সূত্রের খবর , খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেল পুলিশ ।

এই ঘটনার সঙ্গে যুক্ত এক কিশোরকে স্টেশন সংলগ্ন এলাকা থেকে আটক করে রেল পুলিশ। কিশোরের অভিভাবককেও থানায় ডেকে পাঠানো হয়। পরে তাকে ব্যক্তিগত বন্ডে মুক্তি দেওয়া হয়।

এই প্রসঙ্গে জলপাইগুড়ি আরপিএফ ইনস্পেক্টর বিপ্লব দত্ত জানান, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং কয়েকজন কিশোরকে শনাক্ত করি। একজনকে আটক করে পরে অভিভাবকের উপস্থিতিতে ছেড়ে দেওয়া হয়। ট্রেন লক্ষ্য করে ঢিল ছোড়া অত্যন্ত বিপজ্জনক। এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য আমরা সবাইকে অনুরোধ করছি।”