Broadcast India News.

Broadcast India News.

19th February, 2026

২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে করা মন্তব্য করলেন অভিনেতা চিরঞ্জিত

২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে করা মন্তব্য করলেন অভিনেতা চিরঞ্জিত

সোমবারে হয়ে যাওয়া একুশে জুলাইয়ের সভা নিয়ে যেখানে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে আছে। সেখানেই এই সভা নিয়ে করা মন্তব্য করলেন শাসক দলের বিধায়ক অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। তিনি বলছেন, ''এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটাও শক্ত। সেক্ষেত্রে হয়তো আরেকটা অপশন হতেও পারে সেটা হচ্ছে একটু রাজনীতির সঙ্গে যুক্ত থাকলাম। সবাই একটা তো জায়গা চান। "

প্রতি বছরই একুশে জুলাই এর সভা মঞ্চে ভিড় জমে টালিগঞ্জের অভিনেতা-অভিনেত্রী থেকে পরিচালকদের। এ বছরও তার কোন ব্যতিক্রম হয়নি । এবছরের সভা মঞ্চে দেখা গেছে আরো নতুন নতুন মুখের । সেই সভায় মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, "বুদ্ধিজীবী থেকে শুরু করে টলিউডের প্রত্যেকে এসেছেন। সবার নাম বলতে গেলে হয়তো আমাকে ১০০টা নাম বলতে হবে। কিন্তু আমি শ্রাবন্তী, সায়ন্তিকা থেকে শুরু করে রচনা, জুন থেকে শুরু করে লাভলি, শতাব্দী থেকে শুরু করে সবাইকেই দেখতে পাচ্ছি।" সবার অনেক প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী ।

সেই একুশে জুলাইয়ের মঞ্চে অভিনেতা-অভিনেত্রীদের আশা নিয়ে তৃণমূলের ৩ বারের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী বললেন, "সবাই একটা তো জায়গা চান। ক্ষমতা চান। যদি সেটা তাঁর ইন্ডাস্ট্রিতে যদি জায়গাটা ডোমেনটাই ছোট হয়ে গিয়ে থাকে, সাম্রাজ্যটাই ছোটো হয়ে গিয়ে থাকে তাহলে তিনি আরেকটা বিকল্প চাইতেই পারেন। বা আংশিকভাবে চাইতে পারেন। পুরোপুরি না গিয়েও চাইতে পারেন। দু'টো মিলিয়েই হয়তো হতে পারে। ১১ বছর ধরেই দেখছি এই ভিড়। যে কোনও শিল্পীই চাইবেন বড় ভিড়। তাঁকে সার্ভাইভ করতে হবে। এর মধ্যে বাঁচতে হবে।"

চিরঞ্জিত আরো বলেন, "টেলিভিশন থেকে বেশি প্রতিনিধিত্ব ছিলেন বলে মনে হল আমার দেখে। আবার কয়েকজন ছিলেন যাঁরা ওই দলে গেছিলেন একসময়, আবার এই দলে চলে এসেছেন। এরকম আছেন। শ্রাবন্তী আছেন। রিমঝিম আছেন।"

এবারের ২১ জুলাইয়ের মঞ্চে অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা থাকলেও ছিলেন না চিরঞ্জিত চক্রবর্তী। সেই নিয়ে তিনি বলেন, "তৃণমূলের... আমার মনে হয় না প্রয়োজন আছে। সেটা প্রথমে হয়তো থাকতে পারে। '১১-তে আমায় যখন বলেছিলেন যে আমার একটা সিট দরকার সেটা আপনি আনতে পারেন। মিমি যখন জিতেছেন, নুসরত বিরাট লক্ষ লক্ষ ভোটে জিতেছেন। কিন্তু এখন আমাদের যে অবস্থা ২০-২৫ বছরে মমতা ছাড়া আমি কিছু দেখছি না। দেবকে দিয়ে হিরণকে আরেকটা স্টারকে মারা যায়। লকেটকে চাপা দেওয়া যায় রচনাকে দিয়ে। ওভারঅল লাগে না।"