Broadcast India News.

Broadcast India News.

18th January, 2026

টলি ইন্ডাস্ট্রি নিয়ে কড়া মন্তব্য করলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য।

টলি ইন্ডাস্ট্রি নিয়ে কড়া মন্তব্য করলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য।

ট্রলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ হয়ে উঠেছে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। খুবই মিষ্টি দেখতে এবং মিষ্টি স্বভাবের মেয়ে শ্বেতা । ছোট পর্দার পাশাপাশি দেবের বিপরীতে' প্রজাপতি' সিনেমাতেও অভিনয় করতে দেখা গেছে শ্বেতাকে।কনক কাকন’, ‘জারোয়ার ঝুমকো’, ‘সিঁদুর খেলা’, ‘তুমি রবে নীরবে’, ‘জয় কানহাইয়া লাল কি’, ‘যমুনা ঢাকি’, ‘সোহাগ জল’-এর মতো একাধিক ধারাবাহিকে অভিনয়ের দক্ষতা দেখিয়ে গেছেন শ্বেতা।

তবে ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে কম্প্রোমাইজ না করলে সাফল্য ধরা দেয় না এমন একটি কথা হামেশাই শোনা যায় । কিন্তু এই ধারণা পুরোপুরি যে ভুল তা প্রমাণ করে দিয়েছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য।

সূত্রের খবর সম্প্রতি এক সাক্ষাৎকারে কাস্টিং কাউচ ও কুপ্রস্তাব নিয়ে মুখ খুলতে দেখা গেছে অভিনেত্রীকে ।

অভিনেত্রী বলেন, “অনেক ক্ষেত্রেই কম্পোমাইজের কথা বলা হয়। আমাকেও এরকম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। আমি স্লিভলেস পরতে পারি না, আমি শর্ট ড্রেস পরতে পারি না। ম্যাক্সিমাম হাঁটু পর্যন্ত কোনো পোশাক আমি পরি"।

তিনি আরও বলেন, "আমাকে বলা হয়েছিল, ‘তুমি ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসেছ, তুমি যদি স্লিভলেস বা শর্ট ড্রেস না পরতে পারো তাহলে টিকবে কী করে?’ কিন্তু সবাই জানে আমি এগুলো পরি না।”

শ্বেতার কথায়, “আমাকে যখন এইসব বলা হয়েছিল তখন আমি বলেছিলাম, আমাকে যদি শরীর দেখিয়ে কাজ করতে হয় তাহলে কাজটা করব না। আমি এখানে ট্যালেন্ট বেচতে এসেছি, শরীর না"।

শ্বেতা আরও বলেন, "আমি এগুলো না করেও ১৫ বছর ধরে মেগাতে লিড করছি। আমাকে চ্যানেল কর্তৃপক্ষ বা প্রযোজকরা কখনো শর্ট ড্রেস পরার জন্য জোর করেননি।”

অভিনেত্রী শ্বেতা একটি হিন্দি টিভি ধারাবাহিকেও অভিনয় করেছেন । সেই প্রসঙ্গে তিনি বলেন, “এমনকী ‘জয় কানহাইয়া লাল কি’ নামে যে হিন্দি ধারাবাহিকটি করেছিলাম, সেটা বাংলার মেগা ‘ভজ গোবিন্দ’-এর হিন্দি সংস্করণ ছিল। সেখানে ‘ভজ গোবিন্দ’-এর ‘ডালি’ শর্ট ড্রেস পরেছিল। কারণ ও সেটা ক্যারি করতে পারে। তাকে দেখতেও ভালো লেগেছে। আমি পারি না, সেটা আমার মাইনাস পয়েন্ট হতে পারে। কিন্তু তা নিয়ে আমার কোনো খারাপ লাগা নেই, আমি খুশি। যাই হোক, আমি ধারাবাহিকটির হিন্দি সংস্করণ করার সময়ও শর্ট ড্রেস পরিনি।”

শ্বেতা প্রমাণ করে দিয়েছেন স্লিপলেস বা শর্ট ড্রেস ছাড়াই ভালো অভিনেত্রী হওয়া যায় । শর্ট ড্রেস পরলেই যে ভালো অভিনেত্রী হওয়া যায় তা কিন্তু নয়।