অভিনেত্রীর মৃত্যুর খবরে হতবাক পরিবার..
- By Broacastindia
- 22nd July, 2025 05:41 PM
প্রতিদিন বলিউড নিয়ে নানারকম ঘটনা খবরের শিরোনামে উঠে আসছে ।এবার সামনে এলো আরো এক বলিউড অভিনেত্রীর মৃত্যুর খবর ।বলিউডের পরিচিত মুখ নম্রতা শিরোদকর। তার দিদি অভিনেত্রী শিল্পা শিরোদকর ।গুলি করে হত্যা করা হয়েছে শিল্পাকে।এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ার পরই আতঙ্কিত হয়ে পড়ে তাঁর পরিবার।সূত্রের খবর,কুলুতে শ্যুটিংয়ে ছিলেন অভিনেত্রী। সেখানেই কিছুতেই তাঁকে ফোনে পাওয়া যাচ্ছিল না। তারপরে এই খবর রোটে যায়।
কিন্তু খবরটি সম্পূর্ণরূপে গুজব। সুস্থ আছেন অভিনেত্রী। এটি ছিল ছবির প্রচারের জন্য নির্মাতাদের পরিকল্পিত একটি পাবলিসিটি । যার ব্যাপারে তিনি প্রথমে কিছু না জানলেও পরে শিল্পা জানতে পারেন, এটি ছবির প্রচারের জন্য ইচ্ছা করে করা হয়েছে। তবে তিনি এই প্রচারের জন্য খুব একটা রাগ করেননি, কারণ ছবিটি সফল হয়েছিল। ১৯৯৫ সালের রঘুবীর–এর শুটিং চলাকালীন অভিনেত্রী শিল্পা শিরোদকরের নামে ছড়িয়ে পড়ে এই ভয়ঙ্কর গুজব।

তারপর কেটে গেছে অনেকগুলো বছর। আবার অভিনেত্রী শিল্পা বড় পর্দায় ফিরছেন আসন্ন জটাধারী ছবির হাত ধরে। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন সুধীর বাবু, সোনাক্ষী সিনহা ,শিল্পা। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শিল্পা শিরোদকরকে । প্রসঙ্গত বিগ বস ১৮–এর পর এটা তার প্রথম ছবি বড় পর্দায় আবার ফিরে আসার ।
