Broadcast India News.

Broadcast India News.

10th April, 2026

ব্রিটেনের পরে মলদ্বীপ ! বাণিজ্যচুক্তি নিয়ে মোদির কথা হবে প্রেসিডেন্ট এর সঙ্গে ।

ব্রিটেনের পরে মলদ্বীপ ! বাণিজ্যচুক্তি নিয়ে মোদির কথা হবে প্রেসিডেন্ট এর সঙ্গে ।

গতকাল ১৮ জুলাই প্রধানমন্ত্রী এসেছিলেন দুর্গাপুরে।বাংলার উন্নয়নের জন্য তিনি বলে গেছেন অনেক কথা। কারণ সামনে ২৬ এই তো বিধানসভা ভোট। এবার আগামী সপ্তাহে আরও দু’টি দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে যাবেন ব্রিটেনে। সেখানে মুক্ত বাণিজ্যচুক্তিতে (এফটিএ) স্বাক্ষর করার পর যাবেন মলদ্বীপে। ভারত এবং মলদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এই সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর এই সফর ২৩ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত। সূত্রের খবর ,২৩ তারিখ তিনি যাচ্ছেন ব্রিটেনে সেখানে ভারত এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী মুক্ত বাণিজ্যচুক্তিতে স্বাক্ষর করতে পারেন। হতে পারে বিশেষ আলোচনা। যার ফলে ব্রিটেন থেকে যে সমস্ত জিনিস আমদানি করা হয় যেমন হুইস্কি, চকোলেট, গাড়ি কিছুটা সস্তা হবে। উল্লেখ্য ভারত ও ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্যচুক্তি বারবার আলোচনা হলেও কিন্তু বার বার প্রধানমন্ত্রী পরিবর্তিত হওয়ায় এই চুক্তি স্বাক্ষর সম্ভব হয়নি। অবশেষে এই চুক্তি স্বাক্ষর করবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। তারপর ২৫ তারিখ ব্রিটেন থেকে মলদ্বীপে যাবেন মোদী। সেখানকার ৬০তম জাতীয় দিবস (ন্যাশনাল ডে) উদ্‌যাপনের প্রধান অতিথি হিসাবে থাকতে চলেছেন প্রধানমন্ত্রী ।মোদী শেষ বার মলদ্বীপে গিয়েছিলেন ২০১৯ সালে। ২৬ তারিখে ভারতে ফিরে আসবেন বলে জানা গেছে ।