Broadcast India News.

Broadcast India News.

14th April, 2026

ধনকড় এর পরে উপরাষ্ট্রপতি পদে কে বসতে চলেছেন?

ধনকড় এর পরে উপরাষ্ট্রপতি পদে কে বসতে চলেছেন?

সোমবার উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন জগদীপ ধনখড় । কারণ হিসেবে দেখিয়েছেন শারীরিক অসুস্থতা। জগদীপ ধনখড় ইস্তফা দেওয়ার পরেই রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে পরবর্তী উপরাষ্ট্রপতি কে হচ্ছেন ? পরবর্তী উপরাষ্ট্রপতি হিসেবে যাদের নাম নিয়ে এখন জল্পনা চলছে তারা হলেন , বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার , শশী থারুর ,জে পি নাড্ডা , রাজনাথ সিং ।

সংবাদমাধ্যমের খবরে জেডিইউ সাংসদ হরিবংশ নারায়ণ সিং-কে উপরাষ্ট্রপতি পদের জন্য ভাবা হচ্ছে । তিনি বর্তমানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। সংবিধানের নিয়ম অনুসারে, সিং রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।, যতক্ষণ না পর্যন্ত নতুন উপরাষ্ট্রপতি হিসাবে কেউ নির্বাচিত না হন।


প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর নামও উপরাষ্ট্রপতি পদে থাকতে পারে । উল্লেখ্য এর আগে যখন ২০২২ সালে এই পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তখন সিংয়ের নামও উপরাষ্ট্রপতি পদ প্রার্থী হিসেবে উঠে এসেছিল।

অপারেশন' সিন্দুর 'নিয়ে বিজেপি সরকারের প্রচার কর্মসূচিতে অংশ নিয়ে কিছুটা হলেও কংগ্রেসের সাথে দূরত্ব বেড়েছে তার । এই সূত্রেই মোদী সরকারের সাথে ঘনিষ্ঠতা বাড়ার জন্য কয়েকদিন ধরেই শিরোনামে রয়েছে তিনি । যার ফলে উপরাষ্ট্রপতি পদের জন্য থারুরের নাম আসতে পারে বলে ক্রমশ গুঞ্জন শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে ।


এরই মধ্যে সমালোচনা শুরু হয়েছে যে নীতিশ কুমার পরবর্তী উপরাষ্ট্রপতি হতে পারেন। উল্লেখ্য ,হরিবংশ নারায়ণ সিংহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উভয়ের সাথেই ভালো সম্পর্ক আছে নীতীশ কুমার এর। এই ভালো সম্পর্ক থাকার জন্য তাই অনেকেই বিশ্বাস করেন যে এনডিএ তাকে পরবর্তী উপরাষ্ট্রপতি প্রার্থী করতে পারে।

বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার নামও উঠে আসছে পরবর্তী উপরাষ্ট্রপতির পদপ্রার্থী হিসেবে। নাড্ডা প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।বিজেপি সভাপতি হিসেবে ইতিমধ্যেই তার মেয়াদ শেষ হতে চলেছে। ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি পদের জন্য তাকেও বিবেচনা করা হতে পারে ।

 

এখন দেখার জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ পর পরবর্তী উপরাষ্ট্রপতির মুকুট কার মাথায় বসতে চলেছে।