Broadcast India News.

Broadcast India News.

2nd May, 2026

‘সিঁদুর’ , ‘মহাদেব’, ‘শিবশক্তির’ পর ‘অপারেশন অখল’! কাশ্মীরে নিকেশ ৫ জঙ্গি

‘সিঁদুর’ , ‘মহাদেব’, ‘শিবশক্তির’ পর  ‘অপারেশন অখল’! কাশ্মীরে নিকেশ ৫ জঙ্গি

পেহেলগাওয়ে ২৬ জন নিরীহ পর্যটককে যে ভয়ংকর ভাবে হত্যা করেছিল জঙ্গিরা তার প্রতিশোধ নেওয়া শুরু হয়েছিল অপারেশন সিঁদুর দিয়ে ।তারপরেই একের পর এক অপারেশন করে জঙ্গিদের শেষ করে চলেছে ভারতীয় সেনাবাহিনী ।

আবার ভারতীয় সেনার অভিযান। রাতভর সেনা-জঙ্গি গুলির লড়াই চলে জম্মু ও কাশ্মীরের কুলগাঁওয়ের জঙ্গলে। দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার আখাল বন এলাকায় একটি বড় ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয় I এই অভিযানে এখনও পর্যন্ত সূত্রের তরফ থেকে পাওয়া খবরে জানা গেছে মোট ছ'জন জঙ্গিকে শেষ করা হয়েছে।পাশাপাশি আহত হয়েছেন এক সেনা জওয়ান। এই জঙ্গলের নামানুসারেই অভিযানের নাম রাখা হয়েছে 'অপারেশন অখল' ।
শুক্রবারেই তিন জঙ্গিকে নিকেশ করেছিল জম্মু ও কাশ্মীর পুলিস, সেনাবাহিনী এব‌ং সিআরপিএফের যৌথ বাহিনী। শনিবারের অভিযানে আরও তিন জনের মৃত্যু হয়।এবং রবিবার, তৃতীয় দিনের অভিযানে আরও তিনজন জঙ্গিকে শেষ করা হয়েছে, যার ফলে মোট নিহত জঙ্গির সংখ্যা ছয়। সূত্র মারফত জানা গিয়েছে,শনিবার যে তিন জঙ্গির মৃত্যু হয়, তাঁরা লশকর-ই-তৈবার ছায়া সংগঠন দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)-এর সদস্য। এই সন্ত্রাসবাদীরা পহেলগাঁওয়ের হামলার সঙ্গে যুক্ত ছিল।

পেহেলগাঁও হামলার পর সন্ত্রাসের বিরুদ্ধে প্রথম অভিযান চালানো হয়েছিল৬- ৭ই মে "অপারেশন সিন্দুর"-এর সময় পাকিস্তানে ১০০ জনের বেশি জঙ্গিকে হত্যা করা হয়েছে ।অপারেশন মহাদেব', যেখানে পাহালগামের গণহত্যার মাস্টারমাইনকে নিকেশ করা হয়েছিল, এবং 'অপারেশন শিব শক্তি', যেখানে আরও দু'জন জঙ্গিকে হত্যা করা হয়। পহেলগাঁওকাণ্ডের পর থেকেই পাকিস্তানের সঙ্গে ভারত সম্পর্ক তলানিতে এসে দাঁড়িয়েছে ।

উল্লেখ্য ,গত শনিবার অপারেশন সিঁদুর নিয়ে মনের কথা বারাণসীতে জানাতে ভুলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি বলেন, “অপারশন সিঁদুরের পরে এই প্রথম আমি কাশীতে এলাম। পহেলগামে ২৬ জন নিরীহ পর্যটককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমার দেশের মেয়েদের সিঁদুরের বদলা নেওয়ার শপথ নিই। মহাদেবের আশীর্বাদে তাতেও সফল হয়েছি।আমি এই সাফল্য মহাদেবের চরণে অর্পণ করছি।”
এমনকি বারাণসীতে শনিবার ৫২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোদি।