Broadcast India News.

Broadcast India News.

17th April, 2026

প্রধানমন্ত্রীর মেট্রো উদ্বোধনের পর সোমবার থেকে চালু হচ্ছে সব রুটের মেট্রো পরিষেবা।

প্রধানমন্ত্রীর মেট্রো উদ্বোধনের পর সোমবার থেকে চালু হচ্ছে সব রুটের মেট্রো পরিষেবা।

লক্ষ লক্ষ মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। খুব সহজেই অল্প সময়ের মধ্যে এখন পৌঁছে যাওয়ার সম্ভাব হবে নিজেদের গন্তব্যস্থলে। গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাওড়া সহ শহরে তিনটি নতুন রুটের মেট্রো প্রকল্পের উদ্বোধন করেছেন। এখন থেকে খুব সহজে নিত্যযাত্রীদের সুবিধার্থে ইয়েলো লাইনের নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে। এছাড়াও, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইনের পুরো অংশ এবং অরেঞ্জ লাইনের কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত অংশে মেট্রো চলাচল করবে।

হাওড়া ময়দান থেকে সল্ট লেক সেক্টর ফাইভ পর্যন্ত সবুজ লাইনে সোমবার থেকে শনিবার পর্যন্ত ১৮৬টি পরিষেবা পাওয়া যাবে। উভয় দিকে ৮ মিনিটের ব্যবধানে পরিষেবা পাওয়া যাবে।

রবিবার হাওড়া ময়দান থেকে ৫২টি পরিষেবা এবং সল্টলেক সেক্টর V থেকে ৫২টি পরিষেবা মোট ১০৪ টি পরিষেবা পাওয়া যাবে। উভয় দিকে ১৫ মিনিট অন্তর এই পরিষেবা পাওয়া যাবে।

আগামী ২৫ শে আগস্ট সোমবার কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত কমলা লাইনের পরিষেবা চালু হবে।তারপর থেকে সোম থেকে শুক্র প্রতিদিনই এই লাইনে ৬০টি পরিষেবা পাওয়া যাবে। ২৫ মিনিটের ব্যবধানে পাওয়া যাবে মেট্রো । শনিবার এবং রবিবার পরিষেবা পাওয়া যাবে না।

আগামী সোমবার থেকে নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত হলুদ লাইনের মেট্রো পরিষেবা চালু হবে। এই লাইনে প্রতি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন মোট ১২০টি পরিষেবা পাওয়া যাবে। ১০থেকে ১৫ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। শনিবার এবং রবিবার মেট্রো পরিষেবা থাকবে না।