রাজ্য সরকারের পুজোর অনুদান ফিরিয়ে দিল আরো একটি ক্লাব।
- By Broadcast India
- 5th August, 2025 06:31 PM
বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো ।এই দুর্গাপূজায় প্রতি বছরই রাজ্য সরকারের তরফ থেকে ক্লাবগুলোকে অনুদান দেয়া হয় ।এই বছর সেই টাকার পরিমান বাড়িয়ে এক লাখ দশ হাজার টাকা করা হলেও রাজ্য সরকারের পুজোর অনুদান প্রত্যাখ্যান করল জয়নগর ক্লাব।
এক বছর হতে আর কটা দিন ।এখনো পর্যন্ত আর জি কর-কাণ্ডে মেলেনি কোন বিচার। দোষীরা শাস্তি পারেনি এখনও ।তাই তারই প্রতিবাদে পুজো অনুদান প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিল
জয়নগর ৭ ও ১৪ পল্লি সর্বজনীন ক্লাব ।রাজ্যের ১ লক্ষ ১০ হাজার টাকা পুজো অনুদান প্রত্যাখ্যান করল তারা ।
উল্লেখ্য গতবারও রাজ্যের দেওয়ার পুজো অনুদান নেয়নি জয়নগর ক্লাব।
প্রসঙ্গত গত সপ্তাহে পুজোর অনুদান নিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন , "এবছর পুজো কার্নিভাল হবে ৫ অক্টোবর। বিসর্জনের দিন হবে ২,৩,৪ অক্টোবর। তিনি বললেন, আমাদের প্রাণের উত্সব । ইউনেস্কো যখন কালচার হেরিটেজ হিসেবে মর্যাদা দিয়েছে, সেটাকে ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের। এমনকি পূজোর অনুদান ৮৫ হাজার টাকা থেকে বাড়ি ১ লক্ষ ১০ হাজার টাকা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী । "।
এমনকি দুর্গাপুজো নিয়ে বিরোধীদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''কেউ কেউ আদালত চলে যায়। আবার কেউ কেউ বলে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পুজো করতে দেয় না। এখানে ঘরে ঘরে সরস্বতী , লক্ষ্মী পুজো হয়। আমি কেন সাহায্য করি তার জন্য আদালতে চলে যায়। আরে এর সাথে যুক্ত আছে অনেক মানুষের জীবন-জীবিকা ও অর্থনীতি।”
মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী এই বছর দুর্গাপূজায় প্রতিটি ক্লাবকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনুদান ইতিমধ্যে প্রত্যাখ্যান করতে শুরু করে দিয়েছে অনেক ক্লাব ।
