Broadcast India News.

Broadcast India News.

4th July, 2026

ফের ভয়াবহ ভূমিকম্প !৭.৫ মাত্রা কম্পন অনুভূত হয়।

ফের ভয়াবহ ভূমিকম্প !৭.৫ মাত্রা কম্পন অনুভূত হয়।

একের পর এক হয়ে চলেছে ভূমিকম্প। কখনো তুরস্ক তো, কখনো রাশিয়া, আবার কখনো জাপান। আতঙ্কিত হয়ে রয়েছেন ওখানে বসবাসকারী মানুষেরা । এবার ভূমিকম্প অনুভূত হল দক্ষিণ আমেরিকায় ।

সূত্রের তরফ থেকে পাওয়া খবরে জানা গেছে,ভূমিকম্পের কবলে দক্ষিণ আমেরিকা।রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৫। এই ভয়ংকর ভূমিকম্পের উৎসস্থল ছিল দক্ষিণ আমেরিকা ও আন্টার্কটিকার মাঝে ড্রেক প্যাসেজে।যা সমুদ্রতল থেকে ১০.৮ কিলোমিটার গভীরে।

প্রসঙ্গত, কদিন আগেই, ৩০ জুলাই সকালে ৮.৮ মাত্রায় কেঁপে উঠেছিল রাশিয়া। সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাশিয়ার কামচাটকা পেনিনসুলা। ভূমিকম্পের তীব্রতা এতই বেশি ছিল যে যার ফলে কেঁপে উঠেছিল আমেরিকা, জাপান-সহ একাধিক দেশ ।পাশাপাশি ওই ভূমিকম্পের জেরে জারি করা হয়েছিল সুনামি সতর্কতা।

তবে দক্ষিণ আমেরিকায় হয়ে যাওয়া ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি।