Broadcast India News.

Broadcast India News.

4th July, 2026

ফের আত্মঘাতী ডাক্তারি পড়ুয়া! ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক।

ফের আত্মঘাতী ডাক্তারি পড়ুয়া! ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক।

কলকাতার বুকে ঘটে যাওয়া আরজি কর কাণ্ডের ভয়ংকর ঘটনা এখনো মানুষ ভুলতে পারেনি । এরই মধ্যে সামনে এলো আরো ভয়ংকর ঘটনা। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মুখে ঢলে পড়ল ৪ জন। এবার আত্মঘাতী হলেন এক ডাক্তারি পড়ুয়া ।

ঘটনাটি ঘটেছে জামশেদপুরের মানিপাল টাটা মেডিক্যাল কলেজে।তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন মৃত দিব্যাংশু পান্ডে।

সূত্রের খবর,জামশেদপুরের মানিপাল টাটা মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষে পড়তেন দিব্যাংশু পান্ডে। । বাড়ি, বিহারের সমস্তিপুরে। অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী এবং সকলের প্রিয় ছাত্র ছিলেন দিব্যাংশু এমনটাই জানা গেছে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে । বৃহস্পতিবার রাতে ওই পড়ুয়া বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করলে ,তার সহপাঠী ও কলেজ কর্তৃপক্ষরা তাকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান । কিন্তু শত চেষ্টা করেও বাঁচানো যায়নি দিব্যাংশুকে । গভীর রাতে মৃত্যু হয় ওই ডাক্তারি পড়ুয়ার।

ময়নাতদন্তের পরে তাঁর দেহ তুলে দেওয়া হয় তাঁর পরিবারের হাতে । দিব্যাংশুর দাদা সুধাংশু বলেন ,'বৃহস্পতিবার সন্ধ্যাবেলাতেও ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। কোনও অস্বাভাবিকতা চোখে পড়েনি। তাহলে কেন আত্মহত্যা করলো ভাই ?"

কেন এই আত্মহত্যা? পড়াশোনা চাপ না কি এর পেছনে অন্য কোন কারণ আছে? পুলিশ সমস্ত বিষয়টি তদন্ত করে দেখছে।