Broadcast India News.

Broadcast India News.

6th September, 2026

কাকদ্বীপে ফের খুন! এবার তৃণমূল নেতার ভাইপো

কাকদ্বীপে ফের খুন! এবার তৃণমূল নেতার ভাইপো

হাতে গোনা আর কয়েকটা মাস, তারপরেই বিধানসভা ভোট। এই বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হওয়ার আগেই শুরু হয়েছে খুনের খেলা। এবার খুন কাকদ্বীপে । সাত সকালে ধান জমিতে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল এক যুবককে । পুলিশের অনুমান তাকে কুপিয়ে খুন করা হয়েছে । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের হারুদ পয়েন্ট পোস্টাল থানা রামতনু নগর এলাকায়।নিহত যুবকের নাম রাকিব সেখ।

ঘটনার খবর জানায়নি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নেমে এসেছে পরিবারের মধ্যে শোকের ছায়া। সূত্রের খবর ,নিহত যুবক রাকিব সেখ তৃণমূল নেতা সালাউদ্দিন সেখের ভাইপো।নিহতের বাবা বলেন, আমার তিন ছেলে। ওরা কারও সাতেপাঁচে থাকে না। কে ওকে বাইরে ডেকে নিয়ে গিয়ে এমন ঘটনা ঘটালো বুঝতে পারছি না। রাজনীতির সঙ্গে রাকিবের কোনও সম্পর্ক ছিল না। কী কারণে এই খুন তা বোঝা যাচ্ছে না। ইতিমধ্যে পুলিশ তদন্ত করে দেখছে কি কারনে এমন ঘটনা ঘটলো এবং কারা এ ঘটনার সঙ্গে যুক্ত।