Broadcast India News.

Broadcast India News.

17th August, 2026

ফের আত্মহত‍্যা ছাত্রীর !ওড়িশার পরে নয়ডায়।

ফের আত্মহত‍্যা ছাত্রীর !ওড়িশার পরে নয়ডায়।

কিছুদিন আগেই এক কলেজ ছাত্রী কলেজের প্রিন্সিপালের ঘরের কাছে গিয়ে নিজের গায়ে আগুন লাগিয়ে দেন ।তাঁকে হাসাপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি । এবার সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আত্মহত্যা করল আরো এক ছাত্রী। আত্মহত‍্যা গ্রেটার নয়ডার শারদা ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের BDS ছাত্রীর । সূত্রের খবর, কলেজের অ‍ধ‍্যাপক অধ‍্যাপিকার হয়রানির কারণেই আত্মহত‍্যা করেছেন দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী । স‍্যুইসাইড নোটে ছাত্রী লিখেছেন, ‘‘আমার মৃত‍্যুর জন‍্য PCP এবং ডেন্টাল মেটেরিয়াল-এর শিক্ষকরা দায়ী। আমি চাই ওরা জেলে যাক। ওঁরা আমাকে মানসিকভাবে হেনস্থা করেছে। আমাকে অপমান করেছে। আমি দীর্ঘদিন ধরে ওঁদের কারণে চাপের মধ্যে ছিলাম। আমি চাই তারা একই জিনিসের মুখোমুখি হোক।’’।

খবর সামনে আসতেই তুমুল হইচই শুরু করে ছাত্র ছাত্রীরা তীব্র প্রতিবাদ দেখাতে থাকে । ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। সূত্রের খবর , প্রতিবাদী ছাত্র ছাত্রী ও পুলিশের মধ্যে শুরু হয় বচসা ।এই ঘটনার পরে ছাত্রীর পরিবারের তরফ থেকে অভিযোগ করা হলে , পুলিশ ইতিমধ‍্যে দুই ব্যক্তিকে আটক করেছে।