Broadcast India News.

Broadcast India News.

9th March, 2026

গাড়ি নিয়ে স্টেশনে ঢুকে পড়ল সেনা জওয়ান ।আতঙ্কিত যাত্রীরা

গাড়ি নিয়ে স্টেশনে ঢুকে পড়ল সেনা জওয়ান ।আতঙ্কিত যাত্রীরা

রবিবার সকালে ওড়িশা-ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় রেললাইনে বোমা রাখার ফলে সেই বোমা ফেটে মৃত্যু হয়েছে এক রেল কর্মী ও আহত হয়েছেন আরও এক রেল কর্মী । এবার আর বোমা নয় সরাসরি গাড়ি নিয়ে স্টেশনে ঢুকে পড়লেন এক সেনা জওয়ান । যার ফলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে ।

মেরঠ ক্যান্টনমেন্ট স্টেশনে গাড়ি চালিয়ে হুড়মুড়িয়ে প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের কাছে চলে এলো এক সেনা জওয়ান। এই ঘটনার পরেই যাত্রীরা হুড়োহুড়ি করে দৌড়ে পালিয়ে যায় ।

সূত্রের খবর, রেল পুলিশের তরফ থেকে জানা গেছে , ঘটনার সময় সন্দীপ ঢাকা নামে ওই জওয়ান নেশাগ্রস্থ ছিলেন। যার ফলে ওই জওয়ান গাড়িটি নিয়ে চলে আসে একেবারে ট্রেনের কাছাকাছি। ওই জওয়ানকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে।সন্দীপ বর্তমানে সেনায় কর্মরত রয়েছেন দিল্লিতে। মেরঠে এসেছিলেন এক আত্মীয়র চিকিত্সার জন্য । CCTV দেখে জানা গেছে ঘটনাটি ঘটে শুক্রবার রাত এগারোটা নাগাদ ।

সূত্রের খবর ইতিমধ্যে ,অভিযুক্তকে গ্রেফতার করে তার মেডিক্যাল টেস্ট করা হলে জানা গেছে ঘটনার সময় নেশা করেছিলেন সন্দীপ। পুলিশের তরফ থেকে তার গাড়টি বাজেয়াপ্ত করে সন্দীপের লাইসেন্স নিয়ে নেওয়ার পাশাপাশি লাইসেন্সটি বাতিল করারও আবেদন করা হয়েছে পুলিশের তরফ থেকে । তবে এই ঘটনার ফলে স্টেশনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লেও কোন হতাহতের খবর নেই।