Broadcast India News.

Broadcast India News.

19th February, 2026

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল সেনা জওয়ানের গাড়ি ! আহত বহু।

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল সেনা জওয়ানের গাড়ি ! আহত বহু।

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ল সেনা জওয়ানের গাড়ি। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলার বসন্তগড় এলাকার কন্দভা অঞ্চলে। বুধবার কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (CRPF) একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় । এই দুর্ঘটনায় দুইজন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে । ১২ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে সূত্রের তরফ থেকে ।

পুলিশ পৌঁছানোর আগে দুর্ঘটনা স্থলে স্থানীয় লোকজন পৌঁছে উদ্ধারকাজে হাত লাগান । দুর্ঘটনার স্থল থেকে আহতদের উদ্ধার করে ইতিমধ্যে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সূত্রের খবর পুলিশ সুপার সন্দীপ ভাট জানিয়েছেন , "জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলার বসন্তগড় এলাকার কন্দভার কাছে সিআরপিএফের একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে। এতে দুইজন সিআরপিএফ কর্মী মারা যান এবং ১২ জন আহত হন।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।"

এই ঘটনার পরে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং দুঃখ প্রকাশ করেন । তিনি সোশ্যাল মিডিয়ায় বলেন , “কন্দভা–বসন্তগড় এলাকায় সিআরপিএফের গাড়ি দুর্ঘটনার খবর পাওয়া অত্যন্ত উদ্বেগজনক। ওই গাড়িটিতে সিআরপিএফ-এর বেশ কয়েকজন সাহসী জওয়ান ছিলেন।”

তিনি আরও লেখেন, “আমি সদ্য জেলা শাসক (ডিসি) সলোনি রাই-এর সঙ্গে কথা বলেছি, যিনি নিজে ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং আমাকে নিয়মিত আপডেট দিচ্ছেন। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়েছে। স্থানীয়রা স্বেচ্ছায় উদ্ধারকাজে এগিয়ে এসেছেন। সম্ভাব্য সব ধরনের সাহায্য নিশ্চিত করা হচ্ছে।”