Broadcast India News.

Broadcast India News.

19th February, 2026

শ্যুটিঙের মাঝে অসুস্থ ‘ভাইজান’

শ্যুটিঙের মাঝে অসুস্থ ‘ভাইজান’

বলিউডের ভাইজানকে কে না চেনে ? ৮ থেকে ৮০ সকলের কাছে প্রিয় তিনি। বলা যায় মহিলাদের কাছে হার্টবিট।সম্প্রতি তাঁর আগামী ছবির ঘোষণা করেন বলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’। আর সেই ছবির শুটিংয়ের মাঝে অসুস্থ হয়ে পড়লেন ভাইজান। কিছুদিন আগেই নিজের অসুস্থতার কথা প্রকাশ্যে আনেন বলিউড অভিনেতা সালমান খান। তিনি জানান তিনি ব্রেন অ্যানিউরিজমে আক্রান্ত। তিনি বলেন সিনেমাতে অভিনয় করার সঙ্গে সঙ্গে অ্যাকশন করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। কারণ দিনে দিনে তার বয়স বাড়ছে।

তিনি বলেন, "এটা শারীরিকভাবে কঠিন। প্রতি বছর, প্রতি মাসে, প্রতিদিন এটি আরও কঠিন হয়ে উঠছে। আমাকে এখন প্রশিক্ষণের জন্য আরও বেশি সময় দিতে হচ্ছে। আগে, আমি এক বা দুই সপ্তাহের মধ্যে প্রশিক্ষণ করতাম, এখন আমি দৌড়াচ্ছি, লাথি মারছি, ঘুষি মারছি, এবং এই সমস্ত কিছু করছি। এই ছবিতে এটাই প্রয়োজন।"

তিনি আরও বলেন, "আমি যখন ছবিটিতে সাইন করছিলাম, তখন আমার মনে হয়েছিল এটি অসাধারণ, কিন্তু এটি করা খুব কঠিন একটি ছবি। লাদাখে আমার ২০ দিন শ্যুট এবং তারপর সাত থেকে আট দিন শ্যুটিং ঠান্ডা জলে। মনে হচ্ছিল জ্ঞান হারিয়ে ফেলব যে কোনও মুহূর্তে। আমরা এই মাসেও শুটিং করব।"

উল্লেখ্য ,সূত্রের তরফ থেকে পাওয়া খবরে জানা গেছে ,মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁর বান্দ্রার ফ্ল্যাট বিক্রি করে দিলেন অভিনেতা । ১ হাজার ৩১৮ স্কয়ার ফুটের ফ্ল্যাটটি ৫ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি করেছেন তারকা। তবে এই ফ্ল্যাটটি কেন তিনি বিক্রি করলেন তার কারণ এখনো জানা যায়নি