Broadcast India News.

Broadcast India News.

5th September, 2026

খালের জলে দেহ ! ঘটনায় ছড়ালো তীব্র চাঞ্চল্য…

খালের জলে দেহ ! ঘটনায় ছড়ালো তীব্র চাঞ্চল্য…

খালের জলে ভেসে এল এক যুবকের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা এলাকার রবিদাসপুরে ।

সূত্রের খবর ,মৃতদেহটি যে খালটিতে ভেসে এসেছে ওই খালটি ওল্ড কাঁসাই নদীর একটি শাখা। সেখানে মাঝেমধ্যে নদীর জলের স্রোতে নানা জিনিস ভেসে আসলেও সকালে মৃতদেহ ভাসতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বাহিনী খালের জলে থেকে মৃতদেহটি উদ্ধার করে । মৃত যুবকের নাম লাল্টু শেখ বলে জানা গেছে । তাঁর বাড়ি বীরভূম জেলার কলন্দীগ্রামে। লাল্টু পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। দাসপুর এলাকাতেই নির্মাণকাজে যুক্ত ছিলেন লালটু । গতকাল দুপুরে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলে সহকর্মীরা অনেক চেষ্টা করার পরেও তাঁকে খুঁজে পায়নি । তারপর এদিন সকালে খালের জলে তাঁর দেহ ভেসে ওঠে।

দাসপুর থানার পুলিস দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিস জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ স্পষ্ট ভাবে জানা যাবে । এই ঘটনার পরেই শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও রবিদাসপুর এলাকায়।