Broadcast India News.

Broadcast India News.

19th February, 2026

টাকা দিয়ে চাকরি! বিডিও নিয়োগে অভিযোগ শুভেন্দু অধিকারীর ।

টাকা দিয়ে চাকরি! বিডিও নিয়োগে অভিযোগ শুভেন্দু অধিকারীর ।

স্কুল শিক্ষক-শিক্ষিকাদের চাকরি নিয়ে নানান দ্বন্দ্ব এখনো কেটে ওঠেনি। তারি মধ্যে এবার স্থায়ী কর্মী থাকা সত্বেও অস্থায়ী কর্মীদের BLO পদে নিয়োগ করা হয়েছে বাংলায় এসআইআর শুরুর আগেই । এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “এই বিডিও যাঁরা ভুয়ো ওবিসি সার্টিফিকেটে পিএসসি-তে টাকা দিয়ে ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছে। ৭০ থেকে ৮০ জন এমন বিডিও আছেন। ওরা জানেন মমতা গেলে চাকরি যাবে। তাই তারা স্থায়ী কর্মী থাকা সত্বেও অস্থায়ী কর্মীদের বিএলও করেছে। আমি পঞ্চাশের মতো নাম পেয়েছি। আরও বাড়বে এই সংখ্যা। এদের গ্রেফতার করতে হবে।”


শুভেন্দু অধিকারীর এমন মন্তব্যের পরেই তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, “উনি যেটা বলেছেন সেটা প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করুন না। আর বিএলও হল সর্বনিম্ন স্তরের ইলেকশন কমিশনের মেশিনারিতে। আর নির্বাচনের কমিশনের যিনি সর্বোচ্চ স্তরে আছেন তাঁর নিয়োগ পদ্ধতি কেন পরিবর্তন করে দিলেন?”

উল্লেখ্য অভিযোগ আসছে আরামবাগ থেকে অস্থায়ী কর্মীরাই বিএলও হিসাবে কাজ করছেন। নিয়োগ করা হয়েছে পঞ্চায়েতের কর্মী বা অবসরপ্রাপ্তদের। এই পুরো বিষয়টি পরিচালনা করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। এমনই অভিযোগ সামনে আসার পরেই করা মন্তব্য করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।