Broadcast India News.

Broadcast India News.

16th December, 2025

কলকাতার বুকেই পাথর দিয়ে যুবককে নৃশংস খুন!

কলকাতার বুকেই পাথর দিয়ে যুবককে নৃশংস খুন!

কলকাতায় স্টোনম্যান এর আতঙ্ক ! রাতের অন্ধকারে খুন হয়ে যাচ্ছে একের পর এক মানুষ। ঘুমন্ত অবস্থায় এক যুবককে পাথরে থেঁতলে খুন করা হলো। ঘটনাটি ঘটেছে খোদ কলকাতার বুকে টালিগঞ্জ থানা-র অধীনে ১৬২এ শরৎ বোস রোডের উপর সুদেশ ভবনের কাছে ফুটপাথে । মঙ্গলবার সকালে যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ।মৃতের নাম সোমনাথ চক্রবর্তী ওরফে বুম্বা। মহেশতলা থানা এলাকার বাসিন্দা। মূলত ভিক্ষা করে দিন কাটাত তার।


ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের সন্দেহ হলে পুলিশ নিজেই স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করে।এরপরই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। অভিযুক্তের নাম রাজু নস্কর ওরফে নাপিত। সেই খুন করেছে সোমনাথকে। রাজুও নিজেও একজন ভিক্ষুক। পুলিশ জানতে পেরেছে এর আগেও একাধিক অপরাধের ঘটনা ঘটিয়েছে রাজু । তাকে জয়নগর থেকে গ্রেফতার করা হলে পুলিশের জেরার মুখে নিজের সমস্ত অপরাধ স্বীকার করেছে রাজু। ধৃতের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে।রাজুকে গ্রেপ্তার করে আরো অনেক চাঞ্চল্যকর তথ্য পুলিশের সামনে এসেছে।

 

জানা গেছে গতবছর এপ্রিল মাসে পার্ক সার্কাসে এক জনকে পাথর দিয়ে হামলা করেছিল রাজু। রবীন্দ্র সরোবরেও একাধিক ফুটপাথবাসীর উপর রাতের অন্ধকারে বারবার ব্লেড দিয়ে হামলা চালিয়েছে অভিযুক্ত। মঙ্গলবার ঘটে যাওয়া এই দুর্ঘটনার তদন্ত করতে নেমে ৯ ঘণ্টার মধ্যে কলকাতা পুলিস যেভাবে 'কেস সলভড' করেছে সত্যিই তা প্রশংসনীয় । তবে কেন রাজু এইভাবে ফুটপাতে থাকা মানুষগুলিকে আক্রমণ করত সেই বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে ।