ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- By Broadcast India
- 23rd August, 2025 03:38 PM
২৬ এর বিধানসভা ভোট মূল লক্ষ্য। ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে শাসক দল ও বিরোধী দল উভয়।এই বিধানসভা ভোটের আগে ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী মঙ্গলবার যাচ্ছেন বর্ধমানে।সেখানে গিয়ে পূর্ব ও পশ্চিম বর্ধমানে একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করার সঙ্গে সঙ্গে প্রশাসনিক বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী ।
সূত্রের তরফ থেকে পাওয়া খবরে জানা গেছে আগামী মঙ্গলবার বর্ধমানে পৌঁছে বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুলের মাঠে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। পূ্র্ব ও পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক কর্তা, সাংসদ, বিধায়ক, জনপ্রতিনিধিরা ছাড়াও ওই বৈঠকে উপস্থিত থাকবেন আরও অনেকেই।
উল্লেখ্য আগামী মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সফর ঘিরে বর্ধমান জুড়ে এখন সাজো সাজো রব । তৃণমূলের জেলা সভাপতি, বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন," আগামী মঙ্গলবার অর্থাৎ ২৬ অগাস্ট দুপুর ১২টায় দুই জেলাকে নিয়ে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।বেশ কিছু প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন, করবেন মুখ্যমন্ত্রী"। মুখ্যমন্ত্রী আসার আগে সমস্ত ব্যবস্থা ও মুখ্যমন্ত্রীর সুরক্ষার দিকটি সরেজমিনে খতিয়ে দেখা হচ্ছে।
