Broadcast India News.

Broadcast India News.

25th May, 2026

ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর !

ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর !

বর্ষা এখন মাঝ পথে। তারই মধ্যে ভেসে গেছে বিভিন্ন জেলা। ঘাটাল, খানাকুল, কেশপুর, জয়রামবাটি, কামারপুকুর, মেদিনীপুর শহর, ঝাড়গ্রামের কিছু অংশ সহ একাধিক ব্লক জলের তলায়। বন্যা পরিস্থিতি মোকাবেলায় গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে একাধিক কড়া বার্তা দেওয়ার পাশাপাশি একগুচ্ছ নির্দেশ জারি করলেন।

প্রতিবছরই DVC-র জল ছাড়ার ফলে জলে ভাসতে থাকে বিভিন্ন জেলা। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। প্রধানমন্ত্রীকে জানালেও কোন ফল হয় না বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ঘাটালে বন্যা মোকাবিলায় মুখ্যমন্ত্রী আশ্বাস দেন আগামী দু’বছরের মধ্যে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শেষ হয়ে যাবে। যার ফলে ভবিষ্যতে ঘাটাল বাসীদের বন্যা পরিস্থিতির সম্মুখীন হতে হবে না।

মমতার কথায়,”ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ চলছে। আমি আশা করছি, আগামী দু’বছরের মধ্যে এটা পুরোপুরি শেষ হয়ে যাবে। তাহলেই ওই অঞ্চলের মানুষদের বারবার জলে ডুবে থাকার দুর্ভোগ কমবে।”প্রসঙ্গত ২১ শে জুলাই এর আগে মুখ্যমন্ত্রীর এমন ঘোষণায় খুশি ঘাটাল বাসিরা