Broadcast India News.

Broadcast India News.

16th December, 2025

বর্ধমানের সভা থেকে প্রধানমন্ত্রীকে নিশানা মুখ্যমন্ত্রীর।

বর্ধমানের সভা থেকে প্রধানমন্ত্রীকে নিশানা মুখ্যমন্ত্রীর।

গত শুক্রবার রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুজোর আগে আবারো আসার কথা আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর। এবার বর্ধমানে গিয়ে সেখানে এক জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বললেন, "উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর, বিহার সবচেয়ে বড় চোর, আপনাদের ডবল ইঞ্জিনের সরকার সবচেয়ে বড় চোর। চোর, গদ্দারদের নিয়ে আপনারা মিটিং করছেন,লজ্জা করে না"?

মুখ্যমন্ত্রী বলেন, "বাংলার মায়ের সম্মানে আঘাত করলে, আমার গায়ে আঘাত লাগে। আমাকে আপনারা যা ইচ্ছে গালি দিন, আমার বিরুদ্ধে অপপ্রচার করুন, কুত্‍সা করুন, চক্রান্ত করুন, আমি লড়ে নেব। আমার বুকে পাঠা আছে, জেনে রাখুন। মনে রাখবেন, আমাকে ভয় দেখিয়ে কিছু করা যাবে না। বাংলা সব প্রশ্নের উত্তর দিয়েছে তাও আপনারা শূণ্য দিয়েছেন। সব প্রশ্নের উত্তর দিয়েও আপনাদের কাছে আমরা ফেল''!

মুখ্যমন্ত্রীর কথায়, "কোমরে দড়ি পড়িয়ে গুজরাটের লোকদের ট্রাম্প তাড়িয়ে দিলেও বাংলার লোকদের তাড়ায় না, কারণ তারা জানে বাংলার মেধা ছাড়া চলবে না। অক্সফোর্ড থেকে শুরু করে কলম্বিয়া সব জায়গায় বাংলার মেধার গুরুত্ব রয়েছে"।