Broadcast India News.

Broadcast India News.

19th February, 2026

পার্থ, জ্যোতিপ্রিয়দের উদাহরণ টেনে সংবিধান সংশোধনী বিল নিয়ে তৃণমূলকে খোঁচা মোদির

পার্থ, জ্যোতিপ্রিয়দের উদাহরণ টেনে সংবিধান সংশোধনী বিল নিয়ে তৃণমূলকে খোঁচা মোদির

গতকাল দমদমের একটি সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংবিধান সংশোধনী বিল নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন ।রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকদের উদাহরণ দিয়ে তৃণমূলকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী ।

মোদি বলেন, "একজন সরকারি কর্মচারী পঞ্চাশ ঘণ্টা জেলে থাকলেই তাঁর চাকরি যায়, তাহলে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, মন্ত্রীরা জেলে গেলে পদ আঁকড়ে থাকবেন কেন? এমন অবস্থা, এরা এখন জেলে বসেও সরকার চালানোর চেষ্টা করছেন ।পশ্চিমবঙ্গই এই রাস্তা দেখিয়েছে। নিয়োগ দুর্নীতিতে একজন মন্ত্রীর বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার হয়েছিল, তিনি জেলে গিয়েও পদ ছাড়েননি। আর এক মন্ত্রী রেশন দুর্নীতিতে অভিযুক্ত হয়ে জেলে গিয়েও মন্ত্রিত্ব হারাননি। এরা মানুষের আবেগের সঙ্গে খেলা করছে । সংবিধানকে অপমন করছে ।কিন্তু মোদি সংবিধানের অপমান সহ্য করবে না ।তাই আমি প্রধানমন্ত্রীকেও এই নতুন আইনের আওতায় রেখেছি। মুখ্যমন্ত্রী বা মন্ত্রী বা প্রধানমন্ত্রী সকলে আইনের আওতায় আনা হবে আসতে হবে। এই বিলের বিরোধিতা করছে অনেকে। আপনারাই বলুন, যাঁরা মানুষের সঙ্গে প্রতারণা করছেন তাঁদের কি সরকারে থাকার যোগ্যতা আছে? মুখ্যমন্ত্রীও জেল থেকে সরকার চালাচ্ছেন ।প্রধানমন্ত্রীকেও আমি কঠিন আইনের আওতায় এনেছি। তিরিশ দিন জেলে থাকলে প্রধানমন্ত্রীর চেয়ারও থাকবে না "।

তৃণমূলকে কটাক্ষ করে মোদি বলেন, "দুর্নীতির বিরুদ্ধে এই পদক্ষেপে তৃণমূলের লোকজন ক্ষেপে গিয়েছেন। সংসদে তৃণমূলের রাজনীতি দুর্নীতির পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে। তাই দুর্নীতি পরায়ণদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে ।কিন্তু এই সমস্ত অপচেষ্টাকে ব্যর্থ করে ভারত উন্নতির ভরকেন্দ্রে পরিণত হবে "।