Broadcast India News.

Broadcast India News.

10th April, 2026

মেঘভাঙা বৃষ্টি উত্তরাখণ্ডে ! ১০ সেনা নিখোঁজ

মেঘভাঙা বৃষ্টি উত্তরাখণ্ডে ! ১০ সেনা নিখোঁজ

ভয়াবহ বৃষ্টিতে ভেঙে পড়েছে একের পর এক ঘরবাড়ি, গাছপালা। বৃষ্টি-ধসে ব্যতিব্যস্ত হিমালয়ের মানুষজন । ইতিমধ্যেই ভয়াবহ বন্যায় ২৫টির মতো হোটেল-হোমস্টে ধ্বংস হয়ে গিয়েছে। ১০ থেকে ১২ জন শ্রমিক ওই হোটেল-হোমস্টে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে ।

উত্তরাখণ্ডে উদ্ধার কাজ চালাতে গিয়ে কমপক্ষে ১০ জন সেনাও নিখোঁজ বলে সূত্রের তরফ থেকে পাওয়া খবরে জানা গেছে । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ জোনের । খোঁজ পাওয়া যাচ্ছে না পঞ্চাশ জনেরও বেশি মানুষের।

বন্যায় ধারালি মার্কেটের বিপুল ক্ষতি হয়েছে। ক্ষীরগঙ্গার ধারেই আছে প্রাচীন কল্পা কেদার মন্দির সেই মন্দিরও বন্যার জলে ঢাকা পড়ে গিয়েছে বলে খবর। প্রসঙ্গত, এবার বর্ষায় হিমালয়ে বারবার ঘটে চলেছে অঘটন । কখনও উত্তরাখণ্ডে কখনও হিমাচলে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি । যার ফলে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্তের সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ।

সূত্রের খবর হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এই বন্যা পরিস্থিতির জন্য খুবই চিন্তিত হয়ে পড়েছেন। বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে ইতিমধ্যে সেখানে কাজে নেমে পড়েছে স্পেশাল টিম। টিমটি খুঁজে বার করবে কেন বর্ষায় বারবার বন্যার সম্মুখীন হতে হয় হিমাচলকে ? পাঁচজনের এই সেন্ট্রাল টিমটির নেতৃত্বে আছেন ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি অ্যাডভাইসর কর্নেল কেপি সিং।