মেঘভাঙা বৃষ্টি ! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হিমাচলের রেস্তোঁরা ।
- By Broadcast India
- 26th August, 2025 03:36 PM
Link copied!
আবারও ২০২৩-এর মতো ভয়াবহ ঘটনার শিকার হলো হিমাচল প্রদেশ । মেঘভাঙা বৃষ্টির ফলে ধস দেখা দেয় হিমাচল প্রদেশের শিমলা, মান্ডি এবং কুলু জেলায়।ধসের কবলে পড়ে ভেঙে গিয়েছে বহু ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল । ইতিমধ্যেই সমস্ত স্কুল ও কলেজ গুলিকে বন্ধ আকার নির্দেশ দিয়েছে প্রশাসন।

সূত্রের খবর ,কুলুতে ভারী বৃষ্টির জেরে গত বৃহস্পতিবার থেকেই বিপদসীমার উপর দিয়ে বইছে বিয়াস নদীর জল । বিয়াস নদীর জল কুলু-মানালি জাতীয় সড়কের উপর দিয়ে বইছে।
অন্যদিকে মানালিতে, প্রবল বন্যার ফলে ঐতিহাসিক শের-ই-পাঞ্জাব রেস্তোরাঁটির বেশিরভাগ অংশ ভেসে গিয়েছে। কেবল শের-ই-পাঞ্জাব রেস্তোরাঁটির সামনের গেটের দেয়ালটি দাঁড়িয়ে আছে।
