পরিযায়ী শ্রমিকদের কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- By Broacastindia
- 30th July, 2025 12:18 PM
বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকরা বাংলা বলার জন্য যেভাবে দিনের পর দিন অত্যাচারের শিকার হচ্ছে , তার প্রতিবাদে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী। পরিযায়ী শ্রমিকদের সাহায্যে চালু করা হয়েছে হেল্প লাইন নম্বর। এবার সেই পরিযায়ীদের কথা ভেবে তাদের কাজ দেয়ারও প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বোলপুরে রবীন্দ্রনাথের ফটো নিয়ে পথে হেটে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।তারপরেই বীরভূমের ইলামবাজারে সভাতে মুখ্যমন্ত্রী বলেন, ''ওরা যদি ফিরে আসতে চায়,ওদের গাড়ি ভাড়া আমরা দেব। ওরা যদি ফিরে আসতে চায়, রেশন কার্ড করে দেব। ওরা যদি ফিরে আসতে চায়, স্বাস্থ্যসাথী কার্ড করে দেব। ওরা যদি ফিরে আসতে চায়, কর্মশ্রী প্রকল্পে জবকার্ড করে দেব। তাঁদের ছেলেমেয়ে স্কুলে ভর্তি করে দেব"।

মুখ্যমন্ত্রী আরো বলেন, ''আমি বলেছিলাম না, ওই বাচ্চাটার কথা, ওদের কালকেই থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমি কাল মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিলাম। রেকর্ড চেক করুন। এবং ওদের হুমকি দেওয়া হবে। হয়েছে সেটাই। আমরা চাইব, তারা ফিরে আসুক। কে সত্য বলছে, কে মিথ্যা বলছে প্রমাণিত হয়ে যাবে ।প্রত্যেকে নতুন নাম তুলবেন ভোটার লিস্টে। ভোটার লিস্টে নাম তোলার নামে NRC চালু করার ব্যবস্থা করা হচ্ছে। বাংলায় একজনেরও যেন ভোট লিস্টে নাম তুলতে বাদ না যায় । কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন। বিএলও-কে বলবেন, কেন বাদ গেল, জবাব দাও। আমি জেনুইন ভোটার। আমার নাম বাদ গেলে ছেড়ে কথা বলব না। এটা আমার সাংবিধানিক অধিকার " ।
বোলপুরের সভা থেকে দিল্লিতে বাঙালি পরিযায়ী শ্রমিক পরিবারের মা ও শিশুর উপর অত্যাচার করেছিল পুলিশ বাংলা বলার জন্য সেই নিয়ে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।সেই দাবি মিথ্যা বলে কালি জানিয়েছে দিল্লি পুলিশের ডিএসপি অভিষেক ধনিয়া।
