Broadcast India News.

Broadcast India News.

15th April, 2026

ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু নিয়ে ক্ষোভ উগরে দিলেন কাউন্সিলর বিশ্বরূপ দে

ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু নিয়ে ক্ষোভ উগরে দিলেন কাউন্সিলর বিশ্বরূপ দে

ইস্ট-ওয়েস্ট মেট্রো আজ উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।সাধারণ মানুষের জন্য মেট্রো চলাচল শুরু হওয়াটা আর কয়েক ঘণ্টার অপেক্ষা ।জুড়তে চলেছে শিয়ালদা ও এসপ্ল্যানেড স্টেশন।এবার হাওড়া থেকে খুব সহজেই অল্প সময়ের মধ্যে পৌঁছে যাওয়া যাবে সল্টলেক। কিন্তু তার আগেই স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে জমে থাকা রাগ উগরে দিলেন। তিনি জানান ২০১৯ সালের ৩১ অগস্ট রাতে ইস্ট ওয়েস্ট মেট্রো বৌবাজার এলাকায় সুড়ঙ্গের কাজ চলার সময় ধস নামার ফলে ভয়াবহ বিপর্যয় ঘটে যায়। সেই বউবাজার বিপর্যয়ের স্মৃতি এখনও অনেকের মনে ভয়ংকর ভাবে বিদে আছে ।দুর্গাপিতুরি লেনের একের পর এক বাড়িতে দেখা যায় বড় বড় ফাটল।বেশকিছু বাড়ি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে পুরোপুরি ভেঙে ফেলতে হয় বাড়িগুলো ।আতঙ্কে রাস্তায় নেমে এসেছিলেন বাসিন্দারা। যদিও তারপর মেট্রো বিপর্যয়ে ঘর ছাড়া মানুষদের জন্য KMRCL তরফে বিকল্প ব্যবস্থা করে দেওয়া হলেও এখনও এলাকার বহু পরিবার ঘরছাড়া।

স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে-র দাবি, ৬ বছর হতে চলল এখনও ঘর ছাড়া মানুষরা নিজেদের বাড়ি ফিরে পেলেন না। এই সমস্যার সমাধান কবে হবে তা নিয়ে বাসিন্দারাও যথেষ্ট উৎকণ্ঠায়।

সূত্রের খবর আজ যেহেতু প্রধানমন্ত্রী মেট্রো স্টেশন গুলোর উদ্বোধন করবেন তাই স্থানীয় বাসিন্দাদের প্রধানমন্ত্রীর কাছে আবেদন, শিয়ালদা ও এসপ্ল্যানেড মেট্রো চলুক, সঙ্গে দ্রুত ফিরিয়ে দেওয়া হোক তাঁদের মাথার উপরের ছাদ । তারা যাতে আবার তাদের বাড়ি ফিরে যেতে পারে সেই ব্যবস্থা করুক প্রধানমন্ত্রী ।

সূত্রের খবর, সেই দাবিতে আজ বউবাজারে এক কর্মসূচিরও ডাক দেওয়া হয়েছে। যারা এখনো ঘর ফিরে পায়নি তারা একত্রিত হয়ে প্রতিবাদে ধর্নায় সামিল হবেন বলে জানা যাচ্ছে।এই প্রসঙ্গে এক বাসিন্দা বলছেন, “৬ বছর ধরে বাইরে আছি। কোনওমতে টিকে আছি। ওরা বলছে রোজই নতুন বাড়ি করে দেব। আগে বলেছিল ২০২৫ সালে করে দেব। এখন বলছে ২০২৬ হয়ে যাবে।” কবে আমরা বাড়ি ফিরে পাব তা জানি না ।