Broadcast India News.

Broadcast India News.

2nd July, 2026

তামিলনাড়ুতে মৃত্যু বাঙালি পরিযায়ী শ্রমিকের!

তামিলনাড়ুতে মৃত্যু বাঙালি পরিযায়ী শ্রমিকের!

বাংলা বলার জন্য ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা নানারকম হেনস্তার শিকার হচ্ছে । এবার সামলে এলো তামিলনাড়ুতে কাজ করতে যাওয়া এক বাঙালি শ্রমিকের ভয়াবহ ঘটনার কথা ।

টাকি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা নীলমণি ঘোষ দীর্ঘ ১২ বছর ধরে তামিলনাড়ুর একটি কারখানায় কাজ করতেন। গত ১৯ তারিখ তিনি কারখানার সিঁড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ পড়ে যান এবং মাথায় আঘাত লাগে। তার সহকর্মীরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হয় এবং পরে তার মৃত্যু হয়।

সূত্রের খবর সহকর্মীরা এবং কারখানার মালিক তার পরিবারের সঙ্গে কথা বলে স্থানীয় শ্মশান ঘাটে নিয়ে যান দাহ করতে। কিন্তু সে বাঙালি হওয়ায় কোন শ্মশান ঘাটে
দাহ করতে পারেনি তার মৃত দেহকে।

এরপর নিরুপায় হয়ে তার মালিক এবং তার সহকর্মীরা তার পরিবারের সঙ্গে কথা বলে উত্তর ২৪ পরগনা টাকি পৌরসভার এক নম্বর ওয়ার্ডে নীলমণি বাবুর মৃতদেহ তার বাড়িতে পাঠিয়ে দেয়। টাকিতে রাতেই তার পরিবারের লোকেরা তার শেষকৃত্য সম্পন্ন করেন ।

উল্লেখ্য এই ঘটনায় ফের ভিন রাজ্যে আরো একবার বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অমানবিক ব্যবহারের বিষয়টি সামনে উঠে এসেছে।