গভীর নিম্নচাপ! প্রবল বৃষ্টি উত্তর থেকে দক্ষিনে
- By Broacastindia
- 20th August, 2025 08:14 PM
ফের সক্রিয় বর্ষা। যার ফলে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাংলার একাধিক জেলায়।
সূত্রের খবর আগামী শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের পাশাপাশি দফায় দফায় বেশি বৃষ্টির পূর্বাভাস কলকাতাতেও । উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
মঙ্গলবার দুপুরে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ ওড়িশার স্থলভাগে ল্যান্ডফল করেছে।যার ফলে দক্ষিণবঙ্গসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি কলকাতাতেও দেখা দিয়েছেন বৃষ্টি।
এই নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে। ২২ তারিখ শুক্রবার এবং শনিবার ২৩ তারিখ উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয় দপ্তরের তরফ থেকে ।
দক্ষিণবঙ্গে আজ বুধবার কলকাতা সহ প্রায় সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইতে পারে । শুক্র ও শনিবার বৃষ্টির পরিমাণ বেশি থাকবে দক্ষিণবঙ্গে। সব থেকে বেশি বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
উত্তরবঙ্গে আজ বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। কাল বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত জলপাইগুড়ি আলিপুরদুয়ার মালদা , দুই দিনাজপুর ভারী বৃষ্টির সম্ভাবনা আছে ।
কাল বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা , পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া, হাওড়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম ,বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, পুরুলিয়া ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া গেছে সূত্রের তরফ থেকে পাওয়া খবরে ।
