বাঙালি হেনস্থার অভিযোগ খারিজ করে দিলো দিল্লি পুলিশ
- By Broacastindia
- 29th July, 2025 04:15 PM
বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্তা করার পাশাপাশি রাজধানী দিল্লির বুকে বাঙালি মা ও শিশুকে হেনস্থা করার অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিজেপির দিকে তোপ দেগে মমতা লিখেছিলেন, “এই দেশে বাঙালিদের বিরুদ্ধে বিজেপির শুরু করা ভাষা সন্ত্রাসের হিংসা থেকে পরিত্রাণ পেল না একটা শিশুও। দেশকে এরা কোথায় নিয়ে যাচ্ছে?” এবার সেই অভিযোগেই সোমবার খারিজ করে দিলেন পূর্ব দিল্লির ডিসিপি অভিষেক ধানিয়া।

সূত্রের খবর ,সেই দাবি খারিজ করে দিয়ে পূর্ব দিল্লি পুলিশের ডিসিপি অভিষেক ধানিয়া বলেন, “স্থানীয় গোয়েন্দার মাধ্যমে সেই ভিডিয়োর ভিত্তিতে তদন্তে নামে দিল্লি পুলিশ। নানা প্রযুক্তিগত পরীক্ষানিরিক্ষাও করা হয় এবং সেই ভিত্তিতেই একাধিক প্রমাণ জড়ো করে তদন্তকারী দল।সেই প্রমাণ নথির ভিত্তিতে আমরা ওই ভিডিয়োয় দেখানো পরিবারের সঙ্গে যোগাযোগ করি। তাদের জিজ্ঞাসাবাদ করি। তখনই আসল সত্যিটা বেরিয়ে আসে। আমরা জানতে পারি, ওই পরিবার ভিডিয়োটা তৈরি করেছিল তাদের এক আত্মীয়র কথায়। যাকে আবার নির্দেশ দিয়েছিল মালদহের এক নেতা। এই ভিডিয়ো সম্পূর্ণ ভাবে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”

উল্লেখ্য দিল্লি পুলিশের এই তথ্যের পরে নড়ে চড়ে বসে বিরোধী শিবির। সেই নিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার করা মন্তব্য করে বলেন , "এই পুরো ঘটনাটা তৃণমূল কংগ্রেস পরিকল্পনা করে করেছে। সিসিটিভিতে দেখা যাচ্ছে তারা নিজের মতোই স্বেচ্ছায় ঘুরে বেড়াচ্ছে। কোনও পুলিশ তাদের উপর চড়াও হয়নি।"
