Broadcast India News.

Broadcast India News.

16th December, 2025

মোদীর সভাতে নেই দিলীপ ঘোষ ! আজ দিল্লি যাচ্ছেন তিনি।

মোদীর সভাতে নেই দিলীপ ঘোষ ! আজ দিল্লি যাচ্ছেন তিনি।

তুঙ্গে ছিল তাকে নিয়ে নানান জল্পনা। আজ ১৮ জুলাই মোদীর সভায় তিনি থাকছেন কি থাকছে না ?রাজ্যে মোদীর সফরের দিনই দিল্লি যাত্রা দিলীপের। আজ দুর্গাপুর নেহরু স্টেডিয়ামে সভা মোদীর। আজকের এই সভার আগে নিজেই বলেছিলেন, মঞ্চে না থাকলেও , দর্শকাসনে থাকবেন তিনি । তবে শেষ পর্যন্ত সমস্ত জল্পনার অবসান ঘটালেন দিলীপ ঘোষ নিজেই। জানিয়ে দিলেন নরেন্দ্র মোদির সভায় তিনি উপস্থিত থাকছেন না। জরুরী কাজে আজ প্রধানমন্ত্রীর সভার দিনেই দিল্লি যাচ্ছেন তিনি। শুক্রবার এয়ারপোর্টে দিলীপ বললেন, ''দিল্লি যাচ্ছি ব্যাস এটুকুই। আমাকে কর্মীরা ডেকেছিলেন। তাই আমি হ্যাঁ বলেছিলাম। পার্টি ডাকেনি। হয়তো পার্টি চায় না, আমি যাই। আমি গেলে হয়তো অস্বস্তি হবে। তাই আমি দুর্গাপুর যাচ্ছি না। দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি। পার্টির কাজে যাচ্ছি।"

এর আগে নরেন্দ্র মোদির আলিপুরদুয়ারের সভাতেও আমন্ত্রিত ছিলেন না দিলীপ ঘোষ। আমন্ত্রিত ছিলেন না রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সম্বর্ধনা অনুষ্ঠানেও । সম্বর্ধনা অনুষ্ঠানে না থাকলেও তবে পরে দলীয় অফিসে গিয়ে শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছিলেন দিলীপ ঘোষ। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করার পরেই তিনি দিল্লি উড়ে গিয়েছিলেন। কথা হয়েছিল কেন্দ্রীয় নেতাদের সঙ্গে। এবার আবার প্রধানমন্ত্রী সভাতে না থেকে তার দিল্লি যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে । হাইকমান্ড কি তাঁকে দিল্লিতে ডেকেছে? তাহলে কি নতুন কোনও দায়িত্ব, নাকি বোঝাপড়া? কেন যাচ্ছেন তিনি দিল্লি? এখন দেখার কতদিনে এই সব প্রশ্নের উত্তর তিনি দেন ।

অন্যদিকে, ২১ জুলাই কলকাতার পাশাপাশি খড়গপুর টাউনে গিরি ময়দান রেল স্টেশন চত্বরে সভা হবে। তবে একটিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে অন্যটিতে থাকবেন দিলীপ ঘোষ নিজে । বিজেপি'র খুন হওয়া কর্মীদের স্মরণে 'শহিদ শ্রদ্ধাঞ্জলি সভা' হতে চলেছে এটি।