Broadcast India News.

Broadcast India News.

17th June, 2026

ফের সমালোচনা ! রাগে খড়্গপুরের বিজেপি অফিস ছাড়লেন দিলীপ ঘোষ।

ফের সমালোচনা ! রাগে খড়্গপুরের বিজেপি অফিস ছাড়লেন দিলীপ ঘোষ।

কিছুদিন ধরেই তাকে নিয়ে যেন বেশি সমালোচনা হচ্ছে বিজেপির অন্দরমহলে। এবার রাগে বিজেপির খড়্গপুরের পার্টি অফিস ছাড়লেন তিনি। কিন্তু কেন? কি এমন ঘটেছিল সেখানে?

সোমবার দুপুর নাগাদ বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় শহরের ঝাপেটাপুরের একটি দলীয় কার্যালয়ে সাংগঠনিক বৈঠক করতে উপস্থিত হয়েছিলেন । সেই বৈঠকে ছিলেন দলের রাজ্য সম্পাদক সোনালী মুর্মু, প্রাক্তন জেলা সভাপতি সুদাম পণ্ডিত ও আরো অনেকে । সেই সময় খড়গপুর শহরেই দিলীপ ঘোষ উপস্থিত থাকায় সেই বৈঠকে ডাকা হয়েছিল দিলীপ ঘোষকে । বৈঠকের আসার আমন্ত্রণ থাকা সত্ত্বেও বৈঠকের একেবারে শেষ মুহূর্তে প্রবেশ করেন দিলীপ ।

সূত্রের খবর ওই বৈঠকে কুড়ি-পঁচিশ মিনিট থেকেই দিলীপ ঘোষ বেরিয়ে যান ।এরপরেই তাকে বৈঠকে কী আলোচনা করা হল সে বিষয়ে প্রশ্ন করা হলে ক্ষুব্ধ সুরেই দিলীপ বলেন, ‘'কেন বৈঠকে ডেকেছিল জানি না ।জলও খাইনি।''

বৈঠক শেষ হওয়ার পরে লকেট চট্টোপাধ্যায় বলেন, “মেদিনীপুর নিয়ে কিছু সাংগঠনিক আলোচনা হয়েছে, দিলীপদা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ, উনি আসতেই পারেন। ওঁকে সবসময়ই স্বাগত!”

সূত্রের খবর দিলীপ ঘোষের উপস্থিতিতে দলের সাংগঠনিক কোনও আলোচনাই করা হচ্ছিল না , আর তা বুঝতে পেরেই সম্ভবত বৈঠক ছেড়ে রাগে গজ গজ করতে করতে বেরিয়ে যান দিলীপ।তবে দিলীপ ঘোষ এই ভাবে বৈঠক থেকে বেরিয়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েন বিজেপি জেলা নেতৃত্ব । তাকে নিয়ে সমালোচনা শুরু হয় দলের মধ্যে।