Broadcast India News.

Broadcast India News.

6th July, 2026

লিভার ক্যান্সারে আক্রান্ত হওয়ার সঙ্গে এবার কি তাহলে স্তন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী দীপিকা ?

লিভার ক্যান্সারে আক্রান্ত হওয়ার সঙ্গে এবার কি তাহলে স্তন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী দীপিকা ?

ক্যান্সার ! এই মারণ রোগ একবার যার শরীরে জাকিয়ে বসে তার বাচা অনেক সময় অসম্ভব হয়ে যায়। অনেক সময় টাকা পয়সার অভাবে এর সঠিক চিকিৎসাও করে ওটা সম্ভব হয় না। ইতিমধ্য অনেক বলিউড তারকাই এই মরণ রোগের কবলে পড়েছেন । এবার এই রোগের কবলে পড়লেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর ।ভক্তদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় তিনি নিজে জানিয়েছেন লিভার ক্যানসারের সার্জারির খবর । স্টেজ ২ লিভার ক্যানসারের সার্জারির পর তিনি ম্যামোগ্রাফি পরীক্ষা করিয়েছেন। লিভার ক্যানসারের সার্জারির পর ফের অসুস্থ অভিনেত্রী দীপিকা। ১৪ ঘণ্টা দীর্ঘ সার্জারি পর ‘মাউথ আলসার’-এ আক্রান্ত হয়েছেন তিনি। পাশাপাশি স্তন ক্যানসারেরও আভাস রয়েছে অভিনেত্রীর শরীরে।লিভার ক্যান্সারের পর তিনি ম্যানগ্রাফি করিয়েছিলেন।

এই ম্যামোগ্রাফি হল স্তন ক্যানসার নির্ণয় ও স্ক্রিনিংয়ের একটি পদ্ধতি, এতে স্তনে কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে কিনা —যেমন ছোট ক্যালসিয়াম জমা, ফোলাভাব বা বিকৃতি ইত্যাদি সহজেই এই পরীক্ষার মাধ্যমে খুঁজে বের করা যায়। উল্লেখ্য ,লিভার ক্যানসার ধরা পড়ার আগেই তাঁর ডান কাঁধ ও হাতে মারাত্মক ব্যথা হওয়ার জন্য তিনি ‘সেলিব্রিটি মাস্টার শেফ’ শো মাঝপথে ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন । তখন প্রথম বার তিনি ডাক্তারের পরামর্শ নিয়ে ম্যামোগ্রাফি করেন এবং তার শরীরে লিম্ফ নোড ফুলে ওটার খবর তিনি জানতে পারেন , যা সংক্রমণসহ বিভিন্ন কারণে হতে পারে বলে জানা গেছে ডাক্তারের তরফ থেকে। সূত্রের খবর,চলতি বছরের ৩ জুন দীপিকার স্টেজ ২ লিভার ক্যানসারের জন্য ১৪ ঘণ্টার সার্জারি হয়। এবার একটা মারণ রোগ থেকে উঠতে না উঠতেই অভিনেত্রী দ্বিতীয় মারণ রোগের কবলে পড়লেন বলে মনে করা হচ্ছে । সোশ্যাল মিডিয়ায় এই খবর জানার পরেই অভিনেত্রীর অনুরাগীরা তার দ্রুত সুস্থ হওয়ার প্রার্থনা করছেন ।