DVC প্রচুর পরিমাণে জল ছেড়ে বাংলাকে ডুবিয়েছে ! মুখ্যমন্ত্রী
- By Broadcast India
- 6th August, 2025 03:47 PM
বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায় শ্রমিকদের ওপর অত্যাচার করা হচ্ছে বাংলা বলার জন্য ।যা নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদ করতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের অন্যান্য নেতা নেত্রীরা ।এবার DVCজল ছাড়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী ।
প্রতিবছর বৃষ্টির সময় বিভিন্ন জেলা ভাসে ।বৃষ্টির জলে যতটা না ভাসে গ্রামগুলি তার থেকে বেশি DVCজল ছাড়াতে গ্রামগুলির মধ্যে বন্যা পরিস্থিতি দেখা দেয় ।সারা ভারতে কেন্দ্রীয় সরকার যে ভাবে বাংলা-বিরোধী পরিবেশ তৈরি করার চেষ্টা করছে এর দ্বারা স্পষ্টক কেন্দ্রের DVC আরো বেশি বাংলা বিরোধী হয়ে উঠছে , যার ফলে বেশি পরিমাণে জল ছাড়া শুরু করেছে ।
প্রসঙ্গত যে হারে DVC জল ছাড়ছে তার ফলে দেখা গেছে ২০২৪ সালের তুলনায় এ বছর DVC-র জল ছাড়ার পরিমাণ ১১ গুণ বেশি । দক্ষিণবঙ্গে বন্যা ঘটানোর জন্য এটি একটি পরিকল্পিত প্রচেষ্টা। প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই বাংলাকে বিপদে ফেলার জন্য এই প্রচেষ্টা ।
সূত্রের খবর ২০২৪ সালের জুন ও জুলাই মাসে DVC জল ছেড়েছিল ৪,৫৩৫ লক্ষ কিউবিক মিটার। চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের জুন ও জুলাই মাসে DVC থেকে জল ছাড়া হয়েছে: ৫০,২৮৭ লক্ষ কিউবিক মিটার।
এই বছর এই বিপুল পরিমাণ জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে যার ফলে নষ্ট হয়েছে প্রচুর ফসল , বাঁধ ভেঙেছে, অসংখ্য রাস্তা ভেঙেছে এবং হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে এতে বাধ্য হয়েছে ।
বাংলায় বন্যা ঘটানোর জন্য যে হারে জল ছাড়া হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। এটি গভীর ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয় । অবিলম্বে এসব বন্ধ হওয়া দরকার।
