ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ !
- By Broacastindia
- 29th July, 2025 05:53 PM
Link copied!
কিছুদিন আগেই কেঁপে উঠেছিল দিল্লি-এনসিআর এলাকা। তার রেশ কাটতে না কাটতেই এবার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। সূত্রের খবর রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৬.৩ ছিল বলে জানা গেছে ।
এই ভূকম্পনটি অনুভূত হয়ে ভারতীয় সময় সোমবার রাত ১২টা বেজে ১১ মিনিট নাগাদ ।ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটির থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।

উল্লেখ্য ,মাটির নীচে অবস্থিত ইন্ডিয়ান ও বর্মা প্লেটের কিনারায় আন্দামানের অবস্থান হওয়ার ফলে ওই দুই পাত সামান্য পরিমাণেই নড়াচড়া করলে কেঁপে ওঠে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ।
তবে এই ভূমিকম্পের ফলে এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া না গেলেও কপালে চিন্তার ভাজ দেখা দিয়েছে বৈজ্ঞানিকদের ।
