Broadcast India News.

Broadcast India News.

16th December, 2025

সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী !!

সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী !!

মঙ্গলবার সকাল সকাল কেঁপে উঠল ভারতের রাজধানী দিল্লি । সূত্রের তরফ থেকে জানা গেছে ,
সকাল ৬ টায় ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.২ । ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ফরিদাবাদ। মনে করা হচ্ছে এই ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে। ২৮.২৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭২.২১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে কম্পনটি অনুভব করা গেছে ।


উল্লেখ্য এর আগেও চলতি মাসে ১০ তারিখে দিল্লি-NCR-এ জোরালো ভূমিকম্প অনুভব করা গিয়েছিল । তবে সেই কম্পন যে শুধু দিল্লীবাসী অনুভব করেছে তা নয় কম্পন টের পায় হরিয়ানা, উত্তরপ্রদেশের বাসিন্দারাও । সেই সময় রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। ১০ ই জুলাই কম্পনটি অনুভূত হয়েছিল সকাল ৯টা বেজে ৪ মিনিটে ।

তবে আজকের ভূমিকম্পে এর জেরে কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত । এই নিয়ে এবছর বেশ কয়েকবার কেঁপে উঠল দিল্লি এবং আশেপাশের এলাকা। এই ভাবে দিল্লিতে বারবার ভূমিকম্প হওয়ায় চিন্তায় ভূমিকম্প বিশেষজ্ঞরা।