Broadcast India News.

Broadcast India News.

22nd July, 2026

তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে ফের ইডি-র হানা।

তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে ফের ইডি-র হানা।

সোমবার সাত সকালেই মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ও বড়ঞারই এক ব্যাঙ্ক কর্মীর বাড়িতে ইডির হানা।এদিন চাকরির নিয়োগ দুর্নীতিকাণ্ডে সাতসকালে জীবনকৃষ্ণর বাড়িতে ইডি হানা দেয়।

সূত্রের খবর রাজেশ ঘোষ নামের এক বেসরকারি ব্যাংক কর্মী ও মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সকালে ইডির আধিকারিকদের একটি টিম পৌঁছে যায় ।

এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় ২০২৩ সালের ১৪ এপ্রিল বড়ঞার আন্দি গ্রামে জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই তল্লাশি অভিযান চালালে মোবাইল পুকুরে ছুঁড়ে ফেলে দেন তৃণমূল বিধায়ক। তারপর ১৭ এপ্রিল তাঁকে গ্রেফতার করে সিবিআই ।২০২৪ সালের ১৪ মে জীবনকৃষ্ণ সাহা জামিনের আবেদন করলে কোর্ট তা মঞ্জুর করে । বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন তিনি।
কিন্তু আজ সোমবার ফের বিধায়কের আন্দির বাড়িতে কেন্দ্রীয় সংস্থা অভিযান চালায় । পাশাপাশি জীবনকৃষ্ণের শ্বশুরবাড়ি এবং পিসির বাড়িতেও যায় ইডি।

উল্লেখ্য এর আগে ২০২৩ সালে ইডির হানায় তথ্য লোপাঠের চেষ্টায় জীবনকৃষ্ণ নিজের দুটি মোবাইল বাড়ির পিছনে থাকা পুকুরে ফেলে দিয়েছিলেন। সেই সময় তদন্তকারী দল সেই পুকুরের জল ছেচে সেই ফোন দুটি উদ্ধার করেছিল । এইবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। এবারেও তৃণমূল বিধায়ক নিজের দুটি ফোন ঝোপে ফেলে দিয়ে বাড়ির পিছন দিক দিয়ে পালানোর চেষ্টা করলে তদন্তকারীরা বিধায়কে ধরে ফেলে এবং সেই ফোন দুটিকে উদ্ধার করতে সক্ষম হন।