রাহুল গান্ধির কাছে ভোট চুরির তথ্য প্রমাণ চেয়ে পাঠাল নির্বাচন কমিশন
- By Broadcast India
- 11th August, 2025 05:31 PM
গত বৃহস্পতিবার রাহুল গান্ধীর বাড়িতে আয়োজন করা হয়েছিল একটি বৈঠকের । বিজেপি ছাড়া সমস্ত দলের সদস্যরা ছিল এই বৈঠকে। এমনকি ছিলেন তৃণমূলের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই ভোটে কারচুপি করেছে নির্বাচন কমিশন, এই মর্মে অভিযোগ করেছিলেন রাহুল গান্ধি। কর্নাটক, মহারাষ্ট্র, হরিয়ানার মতো কয়েকটি রাজ্যের উদাহরণ দিয়েছিলেন তিনি। রাহুল গান্ধীর সেই মন্তব্যের পরেই কর্নাটকের নির্বাচন কমিশনার ওই অভিযোগের স্বপক্ষে তথ্যপ্রমাণ চাইলেন রাহুল গান্ধির কাছ থেকে। এই বিষয়ে রাহুল গান্ধীকে চিঠি লিখেছেন রাজ্যের নির্বাচন কমিশনার।

সূত্রের খবর গত বৃহস্পতিবার হওয়া ওই বৈঠকে রাহুল গান্ধি একটি ভিডিও দেখিয়ে দাবি করেন, কর্নাটকের ভোটার শকুন রানি দু’বার ভোট দিয়েছেন। যা নিয়ে শকুন রানি নিজেই জানিয়েছেন যে তিনি একবারই ভোট দিয়েছেন। এমনকি রাহুল একটি ভোটার কার্ডের ছবিতে দু’বার ‘টিক মার্ক’ দেখিয়ে দাবি করেছেন ওই টিক মার্ক কমিশনার নিযুক্ত আধিকারিকের। এই দুই ক্ষেত্রেই রাহুলের দাবিকে অস্বীকার করেছে কমিশন ।

রাহুল গান্ধিকে দেওয়া কমিশনের তরফ থেকে চিঠিতে বলা হয়েছে, “আপনাকে অনুরোধ করা হচ্ছে, যে প্রাসঙ্গিক নথিপত্রের ভিত্তিতে আপনি সিদ্ধান্তে এসেছেন যে শাকুন রানি বা অন্য কেউ দু’বার ভোট দিয়েছেন, সেই সব নথিপত্র আমাদের সরবরাহ করুন, যাতে বিস্তারিত তদন্ত করা যায়।”
রাহুল গান্ধীর করা এমন অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে । তীব্র জল্পনা শুরু হয়েছে শাসক-বিরোধী শিবির উভয় দলের মধ্যে ।
