Broadcast India News.

Broadcast India News.

25th September, 2026

সংবিধান সংশোধনী বিল নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিষেকের

সংবিধান সংশোধনী বিল নিয়ে  বিস্ফোরক মন্তব্য  অভিষেকের

''SIR থেকে নজর ঘোরানোর জন্য মরিয়া, নির্লজ্জ প্রচেষ্টা''। কেন্দ্রের বিলের বিরোধিতা করে এবার আসরে নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

অভিষেক বলেন, "লোকসভায় কাপুরুষের মতো বিল আনা হয়েছে। কোনও মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী বা রাজ্য সরকারের মন্ত্রী, তাঁকে যদি কোনও তদন্তকারী সংস্থা গ্রেফতার করে ৩০ দিন হেফাজতে রাখে, তাহলে ৩১ তম দিনে তাঁকে মুখ্যমন্ত্রিত্ব অথবা মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে হবে। আমি আত্মপক্ষ সমর্থনের সুযোগটুকু পাব না। তাহলে ভারতবর্ষের কোর্টের কোনও দরকার নেই। কার্যত বিচারব্যবস্থা বুড়ো আঙুল দেখানো"।

অভিষেক আরো বলেন , "বিজেপি অনেক কথা বলবে। বিরোধীরা ভীত সন্ত্রস্ত! তৃণমূল কংগ্রেস ভয় পেলে বাড়িতে বসে থাকত। মাঠে ঘাটে লড়াই করছে। আমার তোয়াক্কা করি না, ইডি-সিবিআই বা নির্বাচন কমিশনের। আমরা মানুষের দাবি নিয়ে লড়তে জানি"।

অভিষেকের বক্তব্য, ''এই সরকার মানুষের সুরক্ষা নিয়ে চিন্তিত নয়। দৈনন্দিন জীবনে মূল্য়বৃদ্ধি আকাশছোঁয়া। জিনিসপত্রের দাম, এই নিয়ে চিন্তিত নয়। কৃষকের স্বার্থ রক্ষার্থে কোনও আগ্রহ নেই। শ্রমিকের স্বার্থ রক্ষায় আগ্রহ নেই। কর্মসংস্থানে আগ্রহ নেই। সীমান্ত রক্ষা করা যায়, সন্ত্রাসবাদী হামলা কীভাবে বন্ধ করা যায়, ভারতের সার্বভৌমত্ব কীভাবে রক্ষা করা যায়, কোনও আগ্রহ নেই। সরকারের আগ্রহ হচ্ছে ক্ষমতা, অর্থ আর নিয়ন্ত্রণ। ২-৬৩ সিটে হেরে গিয়েছে। ৩০৩ থেকে ২৪০-এ নামার পরেও কী করে ক্ষমতা কুক্ষিগত করে রাখবে, সকাল থেকে রাত অবধি এটাই চিন্তা''।

অভিষেকের হুঁশিয়ারি, ''এই বিল পাশ করতে পারবে না। এটা একটা গিমিক। ২৯ সাংসদ নিয়ে অমিত শাহকে ফোর্থ রো'তে পাঠিয়ে দিয়েছে। ভাবুন ৪০ সাংসদ থাকলে কি হত। এটাই বাংলার ক্ষমতা''।