Broadcast India News.

Broadcast India News.

16th December, 2025

বিজেপি শাসিত রাজ্যগুলিতে ভুয়ো জব কার্ড! কেন্দ্রকে আক্রমণ তৃণমূলের

বিজেপি শাসিত রাজ্যগুলিতে ভুয়ো জব কার্ড! কেন্দ্রকে আক্রমণ তৃণমূলের

রাজ্য তার ন্যায্য টাকা পাচ্ছে না । বন্ধ করে দেয়া হয়েছে অনেক প্রকল্পের টাকা দেওয়া ।ইতিমধ্যে রাজ্যে বন্ধ হয়ে গিয়েছে ১০০ দিনের কাজ।
বিভিন্ন ইস্যুতে রাজ্যকে প্রতিদিন আক্রমণ করতে ভুলছে না কেন্দ্র । অথচ সেই কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে ‘ভুয়ো জব কার্ড’ সংখ্যায় বেশি বিজেপি শাসিত রাজ্যেই। এবার এই বিষয় নিয়ে কেন্দ্রকে পাল্টা তোপ তৃণমূলের ।

তৃণমূলের আক্রমণ, বাংলার বিরুদ্ধে লাগাতার অপপ্রচার চালানোর পাশাপাশি গরিবদের ন্যায্য টাকা আটকে রেখেছে কেন্দ্র । অথচ সংসদে খোদ কেন্দ্রের পেশ করা তথ্যেই দেখা যাচ্ছে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে ভুয়ো জব কার্ডের ছড়াছড়ি। যার মধ্যে এগিয়ে আছে যোগীরাজ্য উত্তর প্রদেশ।

সমস্ত কিছুটা জানার পরেও নীরব মোদি সরকার। আরও অবাক করার বিষয় হলো এই সমস্ত কিছু জানার পরও বিজেপি শাসিত রাজ্য গুলিতে ১০০ দিনের কাজের টাকা আটকে রাখেনি কেন্দ্র। উল্লেখ্য লোকসভায় তৃণমূল সাংসদ মালা রায় জানতে চেয়েছিলেন ভুয়ো জব কার্ডের সংখ্যা । সে বিষয়ে কেন্দ্রীয় সরকার যে পরিসংখ্যান দিয়েছে তা দেখে অবাক রাজ্য রাজনীতি ।কারণ বিজেপির উত্তরপ্রদেশই ভুয়ো জব কার্ডের সংখ্যা সবচেয়ে বেশি ।

উল্লেখ্য গত ৩ বছরে ভুয়ো জব কার্ডের সংখ্যায় দেখা গিয়েছে যে গোটা দেশে এখনো পর্যন্ত ১১ লক্ষ ৭ হাজার ৮১৪ ভুয়ো জব কার্ড বাতিল করা হয়েছে । এরমধ্যে শুধুমাত্র উত্তর প্রদেশেই ৪ লক্ষ ৫০ হাজার ১৭২টি ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে । বিহারে বাতিল হয়েছে ১ লক্ষ ৭ হাজার ৪৯৪টি ভুয়ো জব কার্ড। অন্যদিকে পশ্চিমবঙ্গের দিকে তাকালে দেখা জানা যায় যে তিন বছরে ভুয়ো জব কার্ডের পরিমাণ মাত্র ৫ হাজার ৯৮৪ টি ।যা বিজেপি শাসিত রাজ্যগুলির থেকে অনেক কম । এরপরেও ইচ্ছাকৃতভাবে বাংলার শ্রমিকদের অপদস্ত করতে ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে মোদি সরকার।