Broadcast India News.

Broadcast India News.

11th June, 2026

বাবা মৎস্যজীবী, মেয়ে দেশের সেরা প্রতিষ্ঠানে জিনোম নিয়ে গবেষণায় !

বাবা মৎস্যজীবী, মেয়ে দেশের সেরা প্রতিষ্ঠানে জিনোম নিয়ে গবেষণায় !

কথায় আছে ইচ্ছা থাকলে উপায় হয় ।শত অভাব অনটনের মধ্যেও না থেমে গিয়ে নিজের পড়াশোনা চালিয়ে গেছেন তিনি। তাই তিনি এখন সাফল্যের চূড়ায় । জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন কাঁথির মৎস্যজীবী দরিদ্র পরিবারের কন্যা সুনন্দিতা বর। দেশের অন্যতম সেরা গবেষণা প্রতিষ্ঠান দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্ল‍্যান্ট জিনোম রিসার্চ সেন্টারে পিএইচডি করতে যাচ্ছেন তিনি।

সূত্রের খবর ,কাঁথি ১ নম্বর ব্লকের নয়পুটের বড়রামমাইতিবাড় গ্রামের মৎস্যজীবীর মেয়ে সে। সুনন্দিতার শিক্ষাজীবন শুরু থেকেই সহজ ছিল না। নানা রকম প্রতিকূলতার সাথে যুদ্ধ করে নয়াপুট সুধীর কুমার হাইস্কুলে শিক্ষকদের সহযোগিতায়২০১৯ সালে উচ্চ মাধ্যমিক পাশ করে তিনি প্রভাতকুমার কলেজে স্নাতক পর্যায়ে ভর্তি হন।২০২২ সালে স্নাতক হন সুনন্দিতা। এরপর ২০২৪ শে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে ২০২৩-এ ইউজিসি-সিএসআইআর নেট পরীক্ষায় সর্বভারতীয় স্তরে ২২৭তম স্থান অর্জন করে জুনিয়র রিসার্চ ফেলোশিপ লাভ করেন। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তিনি যোগ দিচ্ছেন নিজের স্বপ্ন পূরণের প্রথম ধাপ নয়াদিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্লান্ট জিনোম রিসার্চ সেন্টারে।

তাঁর এই কৃতিত্বে পরিবার, স্কুল কলেজের শিক্ষক এবং গ্রামবাসীদের মধ্যে আনন্দের আলো দেখা দিয়েছে ।