পুলিশের বিরুদ্ধে FIR দায়ের করলেন আরজিকর কাণ্ডে মৃত চিকিৎসকের বাবা
- By Broadcast India
- 12th August, 2025 03:39 PM
৯ আগস্ট গত শনিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন আরজিকর কাণ্ডে মৃত চিকিৎসকের বাবা- মা ।সেই নবান্ন অভিযান চলাকালীন পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে প্রথমে তিলোত্তমার মায়ের হাতের শাঁখা ভেঙে দেওয়া হয় । তারপর তাঁর মাথায় ও পিঠে আঘাত করে পুলিশ। যার ফলে তাকে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ।এমনই অভিযোগ করেছিলেন মৃত চিকিৎসকের বাবা ।
এবার নবান্ন অভিযানের দু’দিন পর FIR দায়ের করলেন তিলোত্তমার বাবা। জানা গিয়েছে, সোমবার শেক্সপিয়র সরণী থানায় অনলাইনে একটি মেইল পাঠিয়ে অভিযোগ দায়ের করেছেন তিনি।
সোমবার FIR করে পুলিশের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকেও কাঠগড়ায় তুলেছেন তিলোত্তমার বাবা।

তাঁর দাবি, ওই বেসরকারি হাসপাতালে নির্যাতিতার মা-কে ভর্তি করা হলে তার চিকিৎসা করে ছেড়ে দেওয়ার সময় কোন ইনজুরি সার্টিফিকেট দেওয়া হয়নি ।
কোন সার্টিফিকেট না দিলেও হাসপাতাল থেকে ডিসচার্জ রিপোর্ট দেওয়া হয়েছে । কিন্তু সেই রিপোর্টের রয়েছে বিস্তর অসঙ্গতি, । পুলিশের দ্বারা মৃত চিকিৎসকের মা যে আঘাত পেয়েছেন সেই বিষয়টি রিপোর্টে লেখা নেই । উল্টে লেখা রয়েছে ‘হেড ইনজুরির’ কথা। যা নিয়ে আপত্তি জানান অভয়ার বাবা ।
এরপরে তিনি বিচারের দাবিতে পুলিশের বিরুদ্ধে সোমবার শেক্সপিয়র সরণী থানায় অনলাইনে একটি মেইল পাঠিয়ে অভিযোগ করেছেন ।
